তুরস্কে গণমাধ্যমের ওপর দমন-পীড়নের প্রতিবাদে বিক্ষোভ
, ১৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৮ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৭ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১১ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
তুরস্কে সাংবাদিকদের ওপর ক্রমবর্ধমান চাপ, গণমাধ্যম বন্ধ করে দেওয়া এবং সাংবাদিকদের গ্রেফতারের প্রতিবাদে রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুলে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। গত শনিবার (২৪ অক্টোবর) এসব কর্মসূচিতে সাংবাদিক, মানবাধিকারকর্মী ও বিরোধী দলের প্রতিনিধিরা অংশ নেন।
২০১৬ সালে তুরস্কে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর থেকে গণমাধ্যমের স্বাধীনতা ক্রমশ সংকুচিত হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে ব্যাপক মামলা, ইন্টারনেটে তথ্যপ্রবাহে সেন্সরশিপ এবং সাংবাদিকদের বিরুদ্ধে ‘ভুয়া খবর’ ছড়ানোর অভিযোগের মধ্য দিয়ে পরিস্থিতি আরও কঠিন হয়েছে বলে মনে করছেন অধিকারকর্মীরা।
বিক্ষোভে অংশ নেওয়া মানুষ ‘যথেষ্ট হয়েছে’ এবং ‘আমরা আর শ্বাস নিতে পারছি না’ বলে সেøাগান দেন।
ইস্তাম্বুলের এশীয় অংশে বিক্ষোভকারীরা কারাবন্দি সাংবাদিকদের ছবি হাতে নিয়ে মিছিল করেন। এ সময় তারা ‘আমাদের কণ্ঠরোধ করা যাবে না, অনেক হয়েছে’ এবং ‘চাপের কাছে মাথা নত করবো না’ বলে সেøাগান দেন।
পুলিশের হিসাবে, ইস্তাম্বুলের বিক্ষোভে অন্তত তিন হাজার মানুষ অংশ নেন। আঙ্কারাতেও অন্তত তিন হাজার বিক্ষোভকারী জড়ো হন।
অধিকারকর্মীদের অভিযোগ, সাম্প্রতিক সপ্তাহগুলোতে স্বাধীন সাংবাদিকতার ওপর চাপ আরও বেড়েছে। তুরস্কের সাংবাদিক ইউনিয়নের তথ্য অনুযায়ী, গত দুই মাসে দেশটিতে ১১ জন সাংবাদিককে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি গণমাধ্যম।
চলতি মাসের শুরুতে তুরস্কের সবচেয়ে বেশি দর্শকপ্রিয় সংবাদ চ্যানেল ‘হাল্ক টিভি’তে অভিযান চালায় পুলিশ। এ সময় চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে সরকার নিযুক্ত প্রশাসক বসানো হয়। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তার সরকারের সমালোচক হিসেবে পরিচিত গণমাধ্যমগুলোর বিরুদ্ধে নেওয়া ধারাবাহিক পদক্ষেপের সর্বশেষ ঘটনা এটি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের যুদ্ধযানকে টার্গেট করে ধ্বংসের পূর্বমুহুর্ত
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুদ্ধের ব্যয়ে ইসরাইলে বাড়ছে অর্থনৈতিক চাপ
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন হাজার পাউন্ড ছাড়ালো কুমড়ার ওজন
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি দখলদারদের ড্রোন হামলা ঠেকাবে ইরানের ‘মজিদ’
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিলিস্তিনিদের বাড়ি থেকে বের করে দিচ্ছে ইসরায়েলি দখলদাররা
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সমাবেশের ডাক
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভানুয়াতুর কাছে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্যারিবিয়ান সাগরে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরাইল ছেড়ে পালিয়েছে ১০ লাখ ইহুদি
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজ বাসিন্দাদেরই ট্যাঙ্কে পিষে মেরেছিল ইসরাইলি সেনারা
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আল-আকসা প্রাঙ্গণ থেকে জুমার পর খতিবকে আটক
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












