ফিলিপাইনে তা-ব চালাচ্ছে বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন
- তাইওয়ান-চীনে সর্বোচ্চ সতর্কতা জারি
, ২৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৯ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিপাইনে তা-ব চালাচ্ছে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন রাগাসা। শক্তিশালী এই ঝড় উত্তরাঞ্চলে ধ্বংসাত্মক ঝড়ো বাতাস ও প্রবল বৃষ্টিপাত নিয়ে আঘাত হেনেছে। এরই মধ্যে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়ার দাবি করেছে ফিলিপিন্স কর্তৃপক্ষ। ফিলিপাইন ছাড়াও এই ঝড় হংকং, তাইওয়ান ও চীনের গুয়াংডং প্রদেশে আছড়ে পড়তে পারে বলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
সমুদ্রে দ্রুত শক্তি সঞ্চয় করে রাগাসা এখন ক্যাটাগরি-৫ মাত্রার ঘূর্ণিঝড় হয়ে ফিলিপাইনে তা-ব চালাচ্ছে। ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৬৭ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। ফিলিপাইনের আবহাওয়া সংস্থা পিএজিএএসএ সতর্ক করেছে যে, উত্তর লুজনে প্রাণহানিকর পরিস্থিতি তৈরি হয়েছে।
ঝড়টি সরাসরি স্থলভাগে আঘাত না করলেও এর প্রান্তীয় অংশে ঘণ্টায় ৩১৫ কিমি গতির দমকা হাওয়া এবং ৪০০ মিমি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। সমুদ্রপৃষ্ঠে তিন মিটার উচ্চতার পানিচ্ছ্বাস বাতানেস ও বাবুয়ান দ্বীপপুঞ্জ, পূর্ব তাইওয়ান এবং পরে দক্ষিণ চীন ও ভিয়েতনামের উপকূলীয় অঞ্চল প্লাবিত করতে পারে।
ফিলিপাইন সরকার গতকাল সোমবার সকালে বাবুয়ান দ্বীপপুঞ্জে সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা জারি করেছে। এরই মধ্যে ১০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। অনেক স্থানে কাজ ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এবং রাজধানী ম্যানিলাসহ উত্তরাঞ্চলের হাসপাতালে জরুরি প্রস্তুতি নেওয়া হয়েছে।
অন্যদিকে তাইওয়ান সব ধরনের ফেরি সার্ভিস স্থগিত করেছে। হুয়ালিয়েন কাউন্টির বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। চীনের গুয়াংডং প্রদেশের শেনজেনে ৪ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)