যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
, ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন , ১৩ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৮ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি কমার গতি প্রত্যাশার চেয়ে ধীর হওয়ায় ডিসেম্বরে সুদের হার বাড়ানোর চাপ তৈরি হয়েছে। গত অক্টোবর মাসে দেশটিতে ভোক্তাপণ্যের দাম বেড়েছে ০.৪ শতাংশ। অথচ অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিলো ০.৩ শতাংশ। সেপ্টেম্বরে দাম বেড়েছিলো ০.৬ শতাংশ।
মার্কিন সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর মাসে আবাসন, খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধির কারণে মূল্যস্ফীতির চাপ অব্যাহত ছিলো। তবে জ্বালানির দাম বৃদ্ধির হার সেপ্টেম্বরে ৫.২ শতাংশ থাকলেও অক্টোবরে তা কমে ০.৭ শতাংশে নেমে আসে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ২ শতাংশ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে গেলে সাধারণত সুদের হার বাড়িয়ে মানুষের ব্যয় ও ঋণ নেওয়ার প্রবণতা কমানোর চেষ্টা করে মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরো (বিএলএস)। অক্টোবরের মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি হওয়ায় আগামী ডিসেম্বরের বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হয়েছে।
এদিকে ড্রাম্পের আরোপ করা আমদানি শুল্কও মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি করেছে। নিউইয়র্ক ফেডারেল রিজার্ভের গবেষণা অনুযায়ী, অতিরিক্ত শুল্কের প্রায় ৯০ শতাংশ ব্যয় শেষ পর্যন্ত মার্কিন আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকেই বহন করতে হয়েছে। এতে পণ্য উৎপাদন ও ভোক্তা পর্যায়ে দাম বেড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যান রো খান্নার
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












