-জিম্মিদের মুক্তির জন্য বিশ্ব নেতাদের দ্বারে দ্বারে নেতানিয়াহু
বলপ্রয়োগ করে ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আটক ইসরাইলি জিম্মিদের মুক্ত করার অবস্থান থেকে পিছু হটেছে ইসরাইলের সন্ত্রাসবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
সে এখন বলছে, জিম্মিদের মুক্ত করার ব্যাপারে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে। এমনকি তার স্ত্রী সারা বিষয়টিতে হস্তক্ষেপ করার জন্য পোপ ফ্রান্সিসকে এগিয়ে আসার বিনীত অনুরোধ করেছে।
সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের বিশেষ অধিবেশনে দেয়া বক্তব্যে একথা জানায়।
নেসেটের ওই বিশেষ অধিবেশনে গাজায় আটক ইসরায়েলি বন্দিদের পরিবারের লোকজনকে দর্শক হিসেবে উপস্থিত থাকার সুযোগ দেয়া হয়।
এ সময় দর্শক গ্যালারি থেকে জিম্মিদের এক স্বজন চিৎকার করে বলে ওঠে, আমরা আর সময় দিতে পারব না। তার বক্তব্য সমর্থন করে বাকি স্বজনরা তখন দাঁড়িয়ে বলে ওঠেন, এখন! এখন! এই মুহূর্তে!
তারা বলেন, এই মুহূর্তে জিম্মিদের মুক্ত করে আনতে হবে। এ সময় চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায় ইসরায়েলি সন্ত্রাসবাদী প্রধানমন্ত্রী।
গাজায় আবারও ইহুদিবাদীদের ভুল হামলায় নিজেদের ২ সেনা নিহত:
ভুল হামলায় নিজেদের আরও ২ সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরাইলি সেনাবাহিনী। ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকায় একটি ভবন লক্ষ্য করে ভুল হামলা চালালে তাদের ওই ২ সেনা নিহত হয়।
ইসরাইলি সেনা রেডিও জানিয়েছে, ইসরাইলি সেনারা গাজার একটি বাড়িতে ট্যাংকের সাহায্যে হামলা চালায়। পরে জানা যায় ওই ভবনে ইসরাইলেরই একটি ব্রিগেড অবস্থান করছিল এবং হামলায় তাদের ২ সেনা মারা গেছে।
টানেল থেকে বেরিয়ে এলো ৫ ইসরায়েলি বন্দির মরদেহ:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের একটি টানেল থেকে পাঁচ ইসরায়েলি বন্দির মরদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। উত্তর গাজায় অভিযান চালিয়ে হামাস যোদ্ধাদের একটি টানেল উদঘাটনের পর সেখান থেকে এসব বন্দির মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর রয়টার্সের।
গত সপ্তাহে এদের মধ্যে তিন বন্দির তথ্য প্রকাশ করেছিল হামাস। যেখানে বন্দিদের মধ্যে তিনজনকে জীবিত দেখা যায়। হামাস জানায়, পাঁচ ইসরায়েলি বন্দিকে জীবিত রাখতে তাদের সদস্যরা চেষ্টা করেছে। তবে ইসরায়েলি হামলায় তারা নিহত হয়েছে।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।