দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
-ইসরায়েলি ব্যর্থতার চরম বহিঃপ্রকাশ, জিম্মিদের খোঁজ চেয়ে গাজায় লিফলেট বিতরণ
-হামাসকে পরাজিত কিংবা বন্দীদের উদ্ধার- কোনোটাই সম্ভব নয় -৪ সন্ত্রাসী কমান্ডার
, ০৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ সামিন, ১৩৯১ শামসী সন , ২২ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৭ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের উদ্ধারে দখলদার ইসরাইল চরমভাবে ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার চরম বহিঃপ্রকাশ ঘটল ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর নতুন কর্মকাণ্ডে।
গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, জিম্মিদের উদ্ধারে ব্যর্থ হয়ে তাদের সম্পর্কে তথ্য সরবরাহের জন্য গাজাবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েল।
শনিবার তারা বিমান থেকে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে এ সংক্রান্ত লিফলেট ফেলেছে।
লিফলেটে হামাসের হাতে আটক ৬৯ ইসরায়েলি বন্দির ছবি ও নাম রয়েছে এবং বলা হয়েছে, যদি কেউ এদের অবস্থান সম্পর্কে তথ্য দিতে পারে তাহলে তাকে পুরস্কার দেওয়া হবে।
লিফলেটে এসব মানুষকে উদ্দেশ করে বলা হয়েছে, “আপনারা কি নিজেদের বাড়িতে ফিরতে চান? তাহলে এসব পণবন্দির যেকোনও একজন সম্পর্কে তথ্য দিন।”
ইসরায়েলি বন্দিদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য লিফলেটে একটি ফোন নম্বর ও আরবি ভাষায় বন্দিদের ছবি ও নাম সম্বলিত একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে।
কিন্তু গাজাবাসী এই লিফলেটের ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে। তারা বলেছেন, যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত জিম্মিদের উদ্ধার করা সম্ভব নয়।
উত্তর গাজার অধিভাসী আবু আলী বলেছেন, “ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিরোধের কারণে তারা তাদের জিম্মিদের মুক্ত করতে ব্যর্থ হয়ে এখন আমাদের সাহায্য চাচ্ছে।”
৪ সন্ত্রাসী কমান্ডারের স্বীকারোক্তি:
গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে ধ্বংস করা কিংবা গাজা থেকে বন্দীদের উদ্ধার করার কোনোটাই সম্ভব নয় বলে চার সন্ত্রাসবাদী ইসরাইলি কমান্ডার স্বীকার করেছে। শনিবার নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে তারা এ তথ্য জানা গেছে।
ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) ওই চার সন্ত্রাসী কমান্ডার বলেছে, হামাসকে পুরোপুরি বিধ্বস্ত করার জন্য যে যুদ্ধের পরিকল্পনা করা হয়েছে, তাতে গাজায় ৭ অক্টোবর থেকে আটক থাকা ইসরাইলি বন্দীদের জীবন চলে যেতে পারে।
ওই সন্ত্রাসী কমান্ডাররা জানায়, তারা বিশ্বাস করে যে যুদ্ধের কারণে বৈদেশিক সম্পর্কে অবনতির কারণেও ইসরাইলকে নিরাপদ রাখা এবং পর্যাপ্তভাবে সরবরাহ বহাল রাখার সক্ষমতায় প্রভাব ফেলবে।
তারা নিউ ইয়র্ক টাইমসকে আরো বলেছে, হামাসের সামরিক কাঠামো যতটুকু ধারণা করা হয়েছিল, তার চেয়ে আধুনিক। তারা বলেছে, হামাসের টানেল নেটওয়ার্ক আগে যতটুকু ভাবা হয়েছিল, তার চেয়ে প্রায় চারগুণ বড়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












