বাহরাইনের উপকূলে দুটি ব্রিটিশ যুদ্ধজাহাজের সংঘর্ষ, তদন্ত অব্যাহত
, ০৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ সামিন, ১৩৯১ শামসী সন , ২২ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৭ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
বাহরাইনের একটি বন্দরে দুটি ব্রিটিশ যুদ্ধজাহাজের মধ্যে সংঘর্ষের পর তদন্ত চলছে। যুক্তরাজ্যের রয়াল নেভি গত শনিবার এ তথ্য জানিয়েছে।
তবে তদন্ত অব্যাহত থাকায় সংঘর্ষের প্রকৃতি সম্পর্কে মন্তব্য করতে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় অস্বীকার করেছে।
জাহাজ দুটি উপসাগরে যুক্তরাজ্যের দীর্ঘস্থায়ী উপস্থিতির অংশ। রয়াল নেভি জানিয়েছে, দুটি জাহাজই মাইন সরাতে বিশেষজ্ঞ। তারা নৌ-পথে নিরাপদ বাণিজ্যপ্রবাহ নিশ্চিত করতে সাহায্য করে।
এদিকে দুর্ঘটনার পর এইচএমএস ব্যাঙ্গোরের বাইরের অংশে একটি বড় গর্ত হয়েছে বলে ফুটেজে দেখে মনে হচ্ছে। তবে ফুটেজটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এইচএমএস চিডিংফোল্ড জড়িত এমন ঘটনা এটিই প্রথম নয়। ২০২১ সালে বাহরাইনের উপকূলে এটি এইচএমএস ব্যাঙ্গোরের মতো একই শ্রেণির একটি জাহাজকে আঘাত করেছিল।
এইচএমএস ব্যাঙ্গোর আগামী বছর থেকে বাতিল হওয়ার কথা।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবিসিকে বলেছে, ‘বাহরাইনে দুটি যুদ্ধজাহাজ সম্পর্কিত একটি ঘটনার বিষয়ে আমরা অবগত। এর ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তদন্ত চলমান থাকায় আরো মন্তব্য করা অনুচিত হবে।’
অন্যদিকে রিয়ার অ্যাডমিরাল এডওয়ার্ড আহলগ্রেন জানিয়েছে, সংঘর্ষের কারণ এখনো জানা যায়নি।
সে সংবাদ সংস্থা পিএকে বলেছে, ‘আমরা আমাদের জনবলকে সর্বোচ্চ মানদ-ে প্রশিক্ষণ দিই এবং কঠোরভাবে যন্ত্রপাতি সুরক্ষা মান প্রয়োগ করি। কিন্তু দুর্ভাগ্যবশত এই রকম ঘটনা ঘটতে পারে।’
একটি সম্পূর্ণ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত ‘ইতিমধ্যে চলছে’ জানিয়ে রিয়ার অ্যাডমিরাল বলেছে, ‘পরবর্তীতে এমন ঘটনা রোধ করতে পদ্ধতিতে যেকোনো পরিবর্তন দ্রুত কার্যকর করা হবে। পাশাপাশি যুক্তরাজ্য এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












