৫০০ বছরের মুসলিম ঐতিহ্য ধরে রেখে ঘোড়ায় চড়ে হজ্জযাত্রায় স্পেনের ৩ বন্ধু
, ২৯ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২ আশির, ১৩৯২ শামসী সন , ১ মার্চ, ২০২৫ খ্রি:, ১৫ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
দ্বীন ইসলামের ৫০০ বছরের পুরোনো আন্দালুসীয় ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে স্পেনের তিন বন্ধু ঘোড়ায় চড়ে হজ্জে রওয়ানা করছেন। দ্বীন ইসলাম গ্রহণের পর এক বন্ধুর নেওয়া প্রতিজ্ঞা থেকেই শুরু হয় এই ব্যতিক্রমী যাত্রা।
গত সাড়ে তিন মাস ধরে ঘোড়ায় চেপে স্পেন থেকে যাত্রা করা আবদাল্লাহ হার্নান্দেজ, আবদেল কাদের হারকাসি ও তারিক রদ্রিগেজ বর্তমানে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থান করছেন। তারা সৌদি আরবে পৌঁছে পবিত্র হজ্জ পালন করতে চান।
দীর্ঘ ৮ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে তারা স্পেন থেকে ইতালি, সেøাভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, মন্টেনেগ্রো, কসোভো, উত্তর মেসিডোনিয়া, বুলগেরিয়া, গ্রিস ও তুরস্ক হয়ে সিরিয়ার ভেতর দিয়ে সৌদি আরবে পৌঁছানোর পরিকল্পনা করেছেন। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তুরস্কের ইস্তাম্বুল সাবাহাত্তিন জায়িম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও সমর্থকদের সঙ্গে দেখা করেন এই তিন হজ্জযাত্রী।
বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ অনুষদের অধ্যাপক হুসেইন হুসনু কইউনোগলু বলেন, ‘ইস্তাম্বুল শত শত বছর ধরে হজ্জযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ যাত্রাবিরতির স্থান ছিল।’
হজ্জযাত্রীদের একজন আবদাল্লাহ হার্নান্দেজ জানান, তিনি ২৪ বছর বয়সে দ্বীন ইসলাম সম্পর্কে জানতে পারেন। ভূগোল নিয়ে পড়াশোনা করার সময় তিনি বাইবেল ও পবিত্র কুরআন শরীফ পড়েন, যেখানে কুরআন শরীফের আয়াত শরীফগুলো তাকে গভীরভাবে প্রভাবিত করে।
একপর্যায়ে, একটি গুরুত্বপূর্ণ ভূগোল পরীক্ষার আগে তিনি প্রতিজ্ঞা করেন, যদি তিনি পাস করেন, তবে ইসলাম গ্রহণ করবেন। পরীক্ষায় সফল হওয়ার পর তিনি দ্বীন ইসলাম গ্রহণ করেন এবং তার পূর্বপুরুষদের মতো ঘোড়ায় চড়ে হজ্জ পালনের প্রতিজ্ঞা করেন।
হার্নান্দেজের এই প্রতিজ্ঞা বাস্তবায়নে তার দুই বন্ধু আবদেল কাদের হারকাসি ও তারিক রদ্রিগেজ তার সঙ্গে এই ঐতিহ্যবাহী যাত্রায় শামিল হয়েছেন।
এছাড়া, স্পেনে বসবাসরত নির্মাণকর্মী বউচাইব জাদিল গাড়িতে করে দলটির লজিস্টিক সহায়তা দিচ্ছেন।
হজ্জযাত্রী আবদেল কাদের হারকাসি বলেন, ‘আমরা একটি হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনর্জীবিত করতে পেরে আনন্দিত।’
এই বিশেষ যাত্রার জন্য তারা বছর ধরে অর্থ সঞ্চয় ও প্রশিক্ষণ নিয়েছেন।
যাত্রার চ্যালেঞ্জ ও রোমাঞ্চের বিষয়ে হারকাসি বলেন, ‘আমরা অনেক হাস্যকর মুহূর্তের সম্মুখীন হয়েছি, আবার রোমাঞ্চকর অভিজ্ঞতাও অর্জন করেছি। আমরা বিশ্বাস করি, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। পরিশুদ্ধ নিয়তে যাত্রা করছি, আমাদের লক্ষ্য একটাই-হজ্জ সম্পন্ন করা।’
তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যেই পথের অর্ধেক পেরিয়ে এসেছি, ইনশাআল্লাহ বাকি পথও সহজ হবে।’
তারা চাচ্ছেন রোযার মাস ইস্তাম্বুলে কাটাতে এবং ঐতিহাসিক স্থাপনা সুলতান আহমেদ মসজিদ ও আয়াসোফিয়া গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করতে। সূত্র: আনাদোলু এজেন্সি
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইফতারে কোন মুসলিম দেশে কী খাওয়া হয়? (১)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আকসিম্পক ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার চীনের জিনজিয়াং। ইফতারে কোন মুসলিম দেশে কী খাওয়া হয়? (১)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ তিনি
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেজুর সম্পর্কে এই তথ্যগুলো জেনে নিন
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুমের আগে মোবাইল চালানোর অভ্যাসে বাড়ছে উচ্চ রক্তচাপের ঝুঁকি
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৬০০ বছরের সাক্ষী মানিকগঞ্জের মাচাইন শাহী মসজিদ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কার্বোহাইড্রেট মানেই কি ক্ষতিকর?
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌন্দর্যে মোড়ানো আল-আমান বাহেলা মসজিদ
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডায়াবেটিস থাকলে ইফতার ও সাহরির মাঝে কি খাবেন?
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আধুনিক স্থাপত্যের দৃষ্টিনন্দন মসজিদ আল মুস্তফা
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রোযায় জরায়ু ও স্তন ক্যানসার রোগীদের করণীয়
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভিটামিন সি কেন প্রয়োজন?
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












