টিনিটাস বা কানে শোঁ শোঁ শব্দ
, ১০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ ছানী, ১৩৯১ শামসী সন , ২৯ জুলাই, ২০২৩ খ্রি:, ১৪ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) স্বাস্থ্য
কারণ
বয়সের কারণ, শ্রবণশক্তি কমে গেলে, কোলাহলপূর্ণ পরিবেশে বসবাস, উচ্চমাত্রার পটকার শব্দ, অতিরিক্ত হেডফোন ব্যবহার, কানে ময়লা জমা, কানের সংক্রমণ বা পর্দা ফেটে গেলে কিংবা কানে পানি গেলে, আঘাত পেলে এ সমস্যা হতে পারে। কানের বিভিন্ন রোগেও টিনিটাস হতে পারে। আবার বংশগত কারণ, অ্যাসপিরিন বা অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধের প্রভাব, অতিরিক্ত কফি পান, ধূমপান বা মদ্যপান, বড় করে হাই তোলা বা শব্দ করে হাঁচি দেওয়া, জোরে নাক ঝাড়া, অপুষ্টি, ক্যানসার চিকিৎসার জন্য ব্যবহৃত রেডিয়েশন থেরাপি, থাইরয়েডজনিত অসুখ, উচ্চ রক্তচাপ, রক্তশূন্যতা, ক্যারোটিড ধমনির সমস্যা কিংবা মাল্টিপল স্ক্লেরোসিস নামক মস্তিষ্কের অসুখেও টিনিটাস হতে পারে।
লক্ষণ
বাইরের কোনো কোলাহল ছাড়াই রোগীর কানে নির্দিষ্ট সময় পরপর অথবা একটানা অস্বাভাবিক শব্দ চলতে থাকে, কিন্তু চিকিৎসক পরীক্ষার সময় কোনো শব্দ শুনতে পান না, তখন তাকে সাবজেক্টিভ টিনিটাস বলে। অন্যদিকে কানের মধ্যে কোনো টিউমার বা রক্তনালির অতি বৃদ্ধির কারণে রোগীর পাশাপাশি চিকিৎসক নিজেও রোগীর কানে এ ধরনের আওয়াজ শুনতে পেলে তাকে অবজেকটিভ টিনিটাস বলে।
চিকিৎসা
অনেক সময় পর্যাপ্ত বিশ্রাম নিলে টিনিটাস সেরে যায়। এ ছাড়া খাওয়াদাওয়া ও কিছু আচরণগত পরিবর্তনও দরকার। যেমন কফি, কোমল পানীয়, অ্যালকোহল, চকলেট, ধূমপান এড়িয়ে চলা, যথেষ্ট জিংক, ম্যাগনেশিয়াম ও ভিটামিন-বি সমৃদ্ধ খাবার খাওয়া ইত্যাদি। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় টিনিটাস হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ বদলাতে হবে।
টিনিটাসের সমস্যায় খুব অল্প ক্ষেত্রে কানে অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। টিনিটাসের সঙ্গে মাথা ঝিমঝিম করা বা অবশভাব অনুভূত হওয়া, শুনতে অসুবিধা, মাথা ঘোরা, বমি হওয়া, শরীরের ভারসাম্য বজায় না থাকা বা বমি হওয়া, ঘন ঘন টিনিটাসে আক্রান্ত হওয়া বা এক কানে নির্দিষ্ট সময় পরপর শোঁ শোঁ আওয়াজ শুনলে অথবা এক সপ্তাহের বেশি টিনিটাস থাকলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। টিনিটাসের সমস্যা প্রতিরোধে উচ্চ শব্দযুক্ত পরিবেশ এড়িয়ে চলতে হবে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। কানে ময়লা জমলে তা পরিষ্কার করতে হবে। কান পরিষ্কারের পর অলিভ অয়েল ব্যবহার করতে পারেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খালি পেটে ওজন কমায় ৫ খাবার
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হৃদরোগের ঝুঁকি ও স্বাস্থ্য সচেতনতায় পরিধানযোগ্য প্রযুক্তি
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যে ভুলে লেন্স পরার সময় চোখ নষ্ট হয়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কেন কমছে স্মৃতিশক্তি? জেনে নিন ভুলে যাওয়ার আসল কারণ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বুক জ্বালাপোড়া থেকে রক্ষা পাওয়ার উপায়
০৭ এপ্রিল, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শিশুর খুব বেশি ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস নিয়ন্ত্রণের উপায় কি?
১২ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জন্মের তৃতীয় মাসে বেড়ে ওঠা
২২ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জন্মের ২য় মাসে যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন
০৮ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শীতে শিশুর বাড়তি যত্ন
০৩ ডিসেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসছে শীত, নিজের যত্ন নিবেন যেভাবে
০৫ নভেম্বর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পাইলস কি এবং কাদের হয়
২৯ অক্টোবর, ২০২৪ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












