ইতিহাস+বিজ্ঞান
“ইতিহাস থেকে যেভাবে মুসলিম-বিজ্ঞানীদের নাম মুছে ফেলা হয়েছে”
, ১৯ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১২ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) ইতিহাস
পদার্থবিজ্ঞানের বিখ্যাত “গতিসূত্র” টার্মটা সামনে আসলে, প্রথমেই নিউটনের নাম উঠে আসে। অথচ, নিউটন বিবৃতি দেওয়ার প্রায় ৫০০-৬০০ বছর পূর্বেই, মুসলিম বিজ্ঞানীরা এসব সূত্রের প্রাথমিক ধারণা দিয়ে গিয়েছেন। কিন্তু পশ্চিমা মিডিয়ায় আজ দেখানো হচ্ছে, জ্ঞান-বিজ্ঞানে মুসলিমদের কোনো অবদান নেই। চলুন দেখি, আমাদের মুসলিম বিজ্ঞানীদের অবদানকে তারা কিভাবে আড়াল করেছে-
(খন্ডন ১)
-নিউটন ১৬৮৭ খ্রিস্টাব্দে তার ‘প্রিন্সিপিয়া ম্যাথেম্যাটিকা’ গ্রন্থে, গতির প্রথম সূত্রে বলে- “বাহ্যিক কোনো বল প্রয়োগ ব্যতীত স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তুর গতির কোন পরিবর্তন হবে না। ”
অথচ, মুসলিম বিজ্ঞানী “ইবনে সিনা” ৯৮০-১০৩৭ খ্রিস্টাব্দে, তার “কিতাবুশ শিফা” গ্রন্থে গতির প্রথম সূত্রের ধারণা দিয়ে বলেন-
"A body in motion will continue to move unless something stops it." [অর্থ: “বাহ্যিক কোনো বল প্রয়োগ না হলে, একটি চলমান বস্তু চলতেই থাকবে। ”]
অর্থাৎ, নিউটনের প্রথম সূত্র আবিষ্কারের ৬০০ বছর পূর্বেই, “ইবনে সীনা” জড়তার ধারণা দিয়ে গিয়েছেন। কিন্তু নিউটন তার গ্রন্থের কোথাও এটা স্বীকার করেনি।
(খন্ডন ২)
-নিউটন ১৭শ খ্রিস্টাব্দে, তার একই গ্রন্থে গতির দ্বিতীয় সূত্রে বলে- “বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটে। ”
অথচ, মুসলিম বিজ্ঞানী “আবুল বারাকাত আল-বাগদাদী” ১১শ খ্রিস্টাব্দে তার “কিতাবুল-মুতাবার” গ্রন্থে গতির দ্বিতীয় সূত্রের ধারণা দিয়ে বলেন-
"The effect of a force is not simply motion, but a change in the rate of motion (i.e., acceleration)." [অর্থ- “বল থাকলে শুধু গতি নয়, গতির হারে পরিবর্তন ঘটে- যা আসলে নিউটনের দ্বিতীয় সূত্র F=ma এর মূল কথা। ”]
এখানেও, নিউটনের দ্বিতীয় সূত্র প্রদানের প্রায় ৬০০ বছর পূর্বেই, এই সূত্রের প্রাথমিক ধারণা দিয়ে রেখেছেন মুসলিম বিজ্ঞানী “আবুল বারাকাত আল-বাগদাদী”।
খন্ডন (৩)
-নিউটন, ১৭শ খ্রিস্টাব্দে তার একই গ্রন্থে গতির তৃতীয় সূত্রে বলে- “প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। ”
অথচ, মুসলিম বিজ্ঞানী “ইবনে বাজ্জা” ১২শ খ্রিস্টাব্দে তার “রিসালা ফি’ল ইত্তিসাল ওয়াল-ফাসল” নামক গ্রন্থে গতির তৃতীয় সূত্রের প্রাথমিক ধারণা দিয়ে বলেন-
"When two objects interact, each exerts a kind of force upon the other." [অর্থ: “যখন দু’টি বস্তু পরস্পরের সংস্পর্শে আসে, তারা একে অপরকে প্রভাবিত করে এবং প্রতিক্রিয়াও সৃষ্টি করে। ” যা মূলত নিউটনের তৃতীয় সূত্র F=F এর মূলকথা। ]
এখানেও, নিউটনের তৃতীয় সূত্র প্রদানের প্রায় ৫০০ বছর পূর্বেই একজন মুসলিম বিজ্ঞানী এটার প্রাথমিক ধারণা দিয়ে রেখেছেন। কিন্তু নিউটনের গ্রন্থ কিংবা পশ্চিমা ইতিহাসে, কোথাও এটার নূন্যতম ক্রেডিট রাখা হয়নি।
শুধু পদার্থবিজ্ঞান কিংবা চিকিৎসাবিজ্ঞান নয়, বরং বিজ্ঞানের প্রতিটি সেক্টরেই মুসলিম বিজ্ঞানীদের যথেষ্ট অবদান ছিলো। কিন্তু পশ্চিমা মিডিয়া, আজ সকল কিছু আড়াল করে ফেলেছে। (নিজেদের হীন স্বার্থের মুনাফা অর্জন হাতিয়ার বানিয়েছে। )
আজ আমাদেরকে বানিয়েছে এক হীনমন্য জাতি। অথচ, আমাদের ইতিহাস এতটাও যৎসামান্য ছিলো না..!
-মুহম্মদ মুশফিকুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি অনন্য খুছুছিয়ত মুবারক আর বাবুল ইলমী শানে মহীয়ান
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবদান: ইলম অর্জন ও প্রচার প্রসার (৪র্থ পর্ব)
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (১৪)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবদান: ইলম অর্জন ও প্রচার প্রসার (৩য় পর্ব)
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফরাসী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হযরত শায়েখ সাইয়্যিদ আহমদ রহমতুল্লাহি আলাইহি এবং নববী মুহব্বতের দৃষ্টান্ত
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ: অভিশপ্ত ইহুদী মনস্তত্ব বিশ্লেষণ
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যখন চট্টগ্রামের বন্দর থেকে শুরু হতো হজযাত্রা (৩)
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসমানীয় সালতানাতে যেভাবে পবিত্র কুরবানীর ঈদ বিশেষভাবে উদযাপন করা হতো
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুরবানীবিরোধী ও মুসলিম বিদ্বেষী জালিম শাসক গৌরগোবিন্দের করুণ পরিণতি
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যখন চট্টগ্রামের বন্দর থেকে শুরু হতো হজযাত্রা (২)
২১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবদান: ইলম অর্জন ও প্রচার প্রসার (২য় পর্ব)
২১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (৫ম পর্ব)
১৭ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












