‘বেহেশতের টিকিট’ বিক্রি করা জেলাতেই সারের সংকট -মীর শাহে আলম
, ১৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৫ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
রংপুর সংবাদদাতা:
দেশে সারের কোনো সংকট নেই, তবে কয়েকটি এলাকায় কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘যেসব আসনের সংসদ সদস্যরা ‘বেহেশতের টিকিট’ বিক্রি করেছিলেন সেসব এলাকাতেই সারের কৃত্রিম সংসদ দেখানো হচ্ছে।’
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া-বাবনপুর গ্রামে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, মেহেরপুর ও নড়াইলসহ কয়েকটি জেলায় সারের কৃত্রিম সংকটের কথা শোনা যাচ্ছে। এসব জেলার সঙ্গে নির্বাচনী রাজনীতির একটি যোগসূত্র রয়েছে। অন্যদিকে বগুড়া, পাবনা, নাটোর, রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেটসহ বিভিন্ন এলাকায় এমন সংকট নেই।
তিনি বলেন, যেসব এলাকায় সংকটের অভিযোগ উঠেছে, সেখানে বিদ্যমান ডিলারদের পাশাপাশি প্রয়োজনে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। কেউ সার মজুদ করে বাজারে সংকট তৈরি করছে কি না, তা দেখতে ডিলারদের গোডাউন নিয়মিত পরিদর্শন করা হবে।
তেল-গ্যাসের সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকারের শুরুর দিকে তেল ও গ্যাস নিয়ে কিছু সমস্যা হয়েছিল। মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বৈশ্বিক বিভিন্ন কারণে সেই সংকট তৈরি হয়।
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশে তেলের দাম বাড়ানো হয়েছে। দাম না বাড়ালে তেল ভারতে পাচার হওয়ার আশঙ্কা ছিল বলেও দাবি করেন তিনি। বিশ্ববাজারে দাম কমলে দেশেও তেলের দাম কমানোর ঘোষণা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি খাতের সব কম্পানির আর্থিক প্রতিবেদন পুনরায় নিরীক্ষা করবে বিইআরসি
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে হৃদরোগে ভুগছেন ১ কোটির বেশি মানুষ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিয়ের বয়স কমানোসহ আট দাবিতে মানববন্ধন
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শুধুই ২৫ বোয়িং নয়, এবার ১০ এয়ারবাসও!
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাজেটের অর্ধেক ভর্তুকি শেষ তিন মাসেই
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে -আইজিপি
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজা ইস্যুতে ইসরায়েলকে হুঁশিয়ারি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানি বিমান আটক করল তুরস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রুশ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)