চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে -আইজিপি
, ১৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৫ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কঠোরভাবে আইনের আওতায় আনতে হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেছেন, অপরাধীর ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই। অপরাধীর একমাত্র পরিচয় সে অপরাধী।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় আগস্ট ২০২৬ মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
আইজিপি মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কিশোর অপরাধীদের বিরুদ্ধেও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
একই সঙ্গে মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
মাদকবিরোধী কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিং কার্যকরভাবে ব্যবহারের ওপর গুরুত্ব দেন আইজিপি। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণেও কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারের নির্দেশ দেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) সায়েদুর রহমান। তিনি কিশোর গ্যাং সম্পর্কে তথ্য সংগ্রহ এবং তাদের পেছনে কোনো প্রভাবশালী ব্যক্তি রয়েছে কি না, তা খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি খাতের সব কম্পানির আর্থিক প্রতিবেদন পুনরায় নিরীক্ষা করবে বিইআরসি
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বেহেশতের টিকিট’ বিক্রি করা জেলাতেই সারের সংকট -মীর শাহে আলম
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে হৃদরোগে ভুগছেন ১ কোটির বেশি মানুষ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিয়ের বয়স কমানোসহ আট দাবিতে মানববন্ধন
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শুধুই ২৫ বোয়িং নয়, এবার ১০ এয়ারবাসও!
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাজেটের অর্ধেক ভর্তুকি শেষ তিন মাসেই
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজা ইস্যুতে ইসরায়েলকে হুঁশিয়ারি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানি বিমান আটক করল তুরস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রুশ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)