ইউনূসের বিতর্কিত চুক্তি:
শুধুই ২৫ বোয়িং নয়, এবার ১০ এয়ারবাসও!
, ১৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৫ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ইউনুসের আমলের বিতর্কিত চুক্তিগুলোর কারণে বর্তমানকে সরকারকে একের পর এক যুক্তরাষ্ট্র থেকে বড় বড় ক্রয় চুক্তি করতে হচ্ছে। দেশের অর্থনীতিতে নানবিধ চাপে সরকার যেখানে ‘কৃচ্ছতা নীতি’ দেখানোর কথা সেখানে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার পর এবার ইউরোপীয় নির্মাতা এয়ারবাস থেকে আরও ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আগামী অক্টোবরেই এয়ারবাসের সঙ্গে এ বিষয়ে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, গত ৩০ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের অংশ হিসেবে ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি করা হয়েছিল। ওই চুক্তির আওতায় অতিরিক্ত উড়োজাহাজ কেনার সুযোগ কাজে লাগিয়ে গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে আরও ১১টি বোয়িং কেনার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
নতুন চুক্তির ১১টি উড়োজাহাজের মধ্যে পাঁচটি বোয়িং ৭৮৭-১০ ওয়াইড বডি এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স ন্যারো বডি। আগের চুক্তির একই দরে সম্পূরক এই চুক্তি করা হয়েছে।
সব মিলিয়ে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। এর মধ্যে ১৫টি ওয়াইড বডিÑদুটি বোয়িং ৭৮৭-৯ ও ১৩টি বোয়িং ৭৮৭-১০ এবং ১০টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স ন্যারো বডি উড়োজাহাজ রয়েছে।
মন্ত্রী আরও জানান, এয়ারবাসের কাছ থেকে চারটি এ৩৫০-৯০০ ওয়াইড বডি ও ছয়টি এ৩২১ নিও ন্যারো বডি উড়োজাহাজ কেনার বিষয়েও আলোচনা চলছে। টেকসই মিশ্র উড়োজাহাজ বহর গড়ে তুলতে সরকার কাজ করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি খাতের সব কম্পানির আর্থিক প্রতিবেদন পুনরায় নিরীক্ষা করবে বিইআরসি
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বেহেশতের টিকিট’ বিক্রি করা জেলাতেই সারের সংকট -মীর শাহে আলম
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে হৃদরোগে ভুগছেন ১ কোটির বেশি মানুষ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিয়ের বয়স কমানোসহ আট দাবিতে মানববন্ধন
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাজেটের অর্ধেক ভর্তুকি শেষ তিন মাসেই
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে -আইজিপি
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজা ইস্যুতে ইসরায়েলকে হুঁশিয়ারি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানি বিমান আটক করল তুরস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রুশ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)