বিয়ের বয়স কমানোসহ আট দাবিতে মানববন্ধন
, ১৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৫ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
পঞ্চগড় সংবাদদাতা:
বিয়ের ক্ষেত্রে মেয়েদের ন্যূনতম বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর নির্ধারণসহ আট দফা দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছেন মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রাররা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার সমিতি পঞ্চগড়ের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশে বিয়ের ক্ষেত্রে ছেলেদের ন্যূনতম বয়স ২১ বছর এবং মেয়েদের ১৮ বছর নির্ধারিত রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ছেলেদের ১৮ বছর ও মেয়েদের ১৬ বছর বয়সে বিয়ের সুযোগ রয়েছে। তাই বাংলাদেশের বাস্তবতা বিবেচনায় বিয়ের বয়স পুনর্নির্ধারণ করা প্রয়োজন।
তাঁদের দাবি, বিয়ের বয়স বেশি হওয়ায় অনেক ছেলে-মেয়ে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ছে। এতে সামাজিক নানা সমস্যা তৈরি হচ্ছে।
মানববন্ধন থেকে নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখা, মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর নির্ধারণ, নিকাহ রেজিস্ট্রারদের অবসরের বয়স ৬৭ থেকে বাড়িয়ে ৭৫ বছর করা এবং পিতার অবর্তমানে পুত্রকে নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিয়োগের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের হয়রানি বন্ধ, ডিও লেটার প্রথা বন্ধ, বিবাহ রেজিস্ট্রারদের ফি বৃদ্ধি এবং বিবাহ ও তালাকের ক্ষেত্রে নোটারি পাবলিকের হলফনামা প্রথা বন্ধের দাবিও জানান তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি খাতের সব কম্পানির আর্থিক প্রতিবেদন পুনরায় নিরীক্ষা করবে বিইআরসি
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বেহেশতের টিকিট’ বিক্রি করা জেলাতেই সারের সংকট -মীর শাহে আলম
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে হৃদরোগে ভুগছেন ১ কোটির বেশি মানুষ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শুধুই ২৫ বোয়িং নয়, এবার ১০ এয়ারবাসও!
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাজেটের অর্ধেক ভর্তুকি শেষ তিন মাসেই
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে -আইজিপি
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজা ইস্যুতে ইসরায়েলকে হুঁশিয়ারি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানি বিমান আটক করল তুরস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রুশ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)