‘গরুর গোস্তে রোগ আছে’ এই সংক্রান্ত বাতিল হাদীছ ও তার খন্ডনমূলক জবাব
, ২৩ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১২ মে, ২০২৬ খ্রি:, ৩০ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ইতিহাস
(ধারাবাহিক পর্ব- ০৪)
তৃতীয় বর্ণনা:
এটা বর্ণনা করেছেন হযরত ইবনে আদী রহমতুল্লাহি আলাইহি তিনি-
حَدَّثَنَا عَبد اللَّهِ بْنُ مُحَمد بْنِ يَاسِينَ، حَدَّثَنا مُحَمد بْنُ مُعَاوِيَةَ الأنماطي، حَدَّثَنا مُحَمد بْنُ زِيَادٍ الطَّحَانُ عَنْ مَيْمُونٍ، عنِ ابْنِ عَبَّاسٍ رضى الله تعالى عنه قَال قَال رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمْنُ الْبَقَرِ وَأَلْبَانُهَا شفاء ولحومها داء.
অর্থ: (হযরত ইবনে আদী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন,) আমাদের নিকট বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে মুহম্মদ ইবনে ইয়াসীন, তিনি বলেন, আমাদের নিকট বর্ণনা করেছেন, মুহম্মদ ইবনে মুআবিয়াহ আনমাত্বী, তিনি বলেন, আমাদের নিকট মুহম্মদ ইবনে যিয়াদ আত্ব তহহান তিনি মায়মূন থেকে বর্ণনা করেছেন, তিনি হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণনা করেন। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, গরুর ঘি ও দুধে রয়েছে শেফা আর গোশতে রোগ রয়েছে। (আল কামিল ফী দুআফায়ির রিজাল ৭/৩০০)
সনদ পর্যালোচনা:
এই সনদের একজন রাবী হচ্ছেন মুহম্মদ ইবনে যিয়াদ আত্ব তহহান। যার সম্পর্কে হযরত ইবনে জাওযী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার ‘আদ্ব দুআফা ওয়াল মাতরূকীন’ কিতাবে বলেন-
محمد بن زياد الطحان اليشكري الجزري الميموني يروي عن ميمون بن مهران قال يحيى كذاب خبيث وقال أحمد كذاب خبيث يضع الحديث وقال عمرو بن علي كان كذابا متروك الحديث وقال السعدي والدارقطني كذاب وقال النسائي والبخاري وأبو حاتم الرازي متروك الحديث وقال ابن حبان كان ممن يضع الحديث على الثقات لا يحل ذكره في الكتب إلا على جهة القدح فيه
অর্থ: মুহম্মদ ইবনে যিয়াদ আত ত্বহহান আল ইয়াশকারী আল জাযরী আল মায়মূনী। তিনি মাইমূন ইবনে মিহরান থেকে হাদীছ বর্ণনা করতেন। তার সম্পর্কে হযরত ইয়াহইয়া ইবনে মাঈন রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, সে মিথ্যাবাদী খবীছ ছিলো। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, সে মিথ্যাবাদী খবীছ ও হাদীছ শরীফ জাল করতো। হযরত আমর ইবনে আলী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, সে মিথ্যাবাদী ও মাতরূকুল হাদীছ (পরিত্যাজ্য)। হযরত ইমাম সা’দী রহমতুল্লাহি আলাইহি ও হযরত দারা কুতনী রহমতুল্লাহি আলাইহি উনারা বলেন, সে কাযযাব তথা চরম মিথ্যাবাদী। হযরত ইমাম নাসায়ী রহমতুল্লাহি আলাইহি তিনি, হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি এবং হযরত আবূ হাতিম আর-রাযী রহমতুল্লাহি আলাইহি তিনি অর্থাৎ উনারা বলেন, সে মাতরূকুল হাদীছ (পরিত্যাজ্য)। হযরত ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, সে এমন ব্যক্তি যে বিশ্বস্তদের উপর মিথ্যা হাদীছ বানিয়ে বর্ণনা করত। নিন্দা করা ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে কিতাবে তাকে উল্লেখ করা জায়িয নয়। (আদ্ব দুআফা ওয়াল মাতরূকীন ৩/৬০)
হযরত ইবরাহীম ইবনে ইয়াকূব জূযজানী আবূ ইসহাক্ব রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ ২৫৯ হিজরী) তিনি বলেন-
محمد بن زياد الطحان كان كذابا
অর্থ: মুহম্মদ ইবনে যিয়াদ আত্ব তহহান সে চরম মিথ্যাবাদী ছিলো। (আহওয়ালুর রিজাল ১৯৮ পৃষ্ঠা)
হযরত ইমাম সাখাবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
وله طريق ثالثة أو هي من الأولتين أخرجه ابن عدي في الكامل من طريق محمد بن زياد الطحان عن ابن عباس رضى الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: "سمن البقر وألبانها شفاء ولحومها داء" والطحان متهم بالكذب.
অর্থ: আর তৃতীয় আরেকটি সনদে বর্ণিত রয়েছে অথবা প্রথম দুটির একটি অর্থাৎ প্রথম দুটির অনুরূপ আরেকটি। যা হযরত ইবনে আদী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার ‘আল কামিল ফী দুআফায়ির রিজাল’ নামক কিতাবে মুহম্মদ ইবনে যিয়াদ আত্ব তহহান এর সনদে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণনা করেছেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, গরুর ঘি ও দুধে রয়েছে শেফা আর গোশতে রয়েছে রোগ। (এরপর হযরত ইমাম সাখাবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন,) আত্ব ত্বহহান নামক রাবী মিথ্যার অভিযোগে অভিযুক্ত। (আল আজউইবাতুল মারদ্বিয়াহ ১/২৪)
কাজেই একটা সনদের একজন রাবী সম্পর্কে এতগুলো অভিযোগ থাকা সত্ত্বেও তার বর্ণিত হাদীছ কিভাবে গ্রহণযোগ্য হতে পারে। সুতরাং এই বর্ণনাটাও ভিত্তিহীন প্রমাণিত হলো। (চলবে)
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডাক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মুসলমানদের অবদান (৩)
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (২)
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডাক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মুসলমানদের অবদান (২)
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মুসলমানদের অবদান (১)
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
উসমানীয় গেরিলা বাহিনী ‘দেলিলার’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৩তম পর্ব)
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফ্রিকান মুসলমান ইউরোপকে যেভাবে সমৃদ্ধ করেছেন
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সন্ত্রাসী সংগঠন ‘আইএস’ এর মাধ্যমে মুসলিম বিশ্ব ভাঙ্গার মানচিত্র বাস্তবায়নে ব্যর্থ হয়ে এখন গাজা যুদ্ধের মাধ্যমে সেই চেষ্টা করছে ক্রুসেডার জোট
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (২)
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হিজরী চর্তুদশ শতকের মহান মুজাদ্দিদ, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে যামান হযরত আবূ বকর ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমেরিকা আবিষ্কারের যে সঠিক তথ্যটি আড়াল করা হয়েছে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসা বিন আবী গাসসান: হার না মানা এক অকুতোভয় মুসলিম সিপাহী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












