‘গরুর গোশতে রোগ আছে’ এই সংক্রান্ত বাতিল হাদীছ ও তার খন্ডনমূলক জবাব
, ২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
(ধারাবাহিক পর্ব- ০১)
মহান আল্লাহ পাক তিনি উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানার্থে বান্দা-বান্দীদেরকে অসংখ্য-অগণিত নিয়ামত মুবারক দান করেছেন। তারমধ্যে বিশেষ এক নিয়ামত হচ্ছে গরুর গোশত। গরুর গোশত মহান আল্লাহ পাক তিনি মুসলিম উম্মাহর জন্য হালাল করেছেন।
মহান আল্লাহ পাক উনার নৈকট্য হাছিলের অন্যতম একটি মাধ্যম হচ্ছে পবিত্র কুরবানী। আর এই পবিত্র কুরবানীর পশু সমূহের মধ্যে অন্যতম হলো গরু। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের এবং হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের পক্ষ থেকে গরু কুরবানী করেছেন এবং উনারা সেই গোশত খেয়েছেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজেও গরুর গোশত খেয়েছেন। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা গরু কুরবানী করেছেন, অন্যসময়ও যবেহ করে খেয়েছেন। তাই গরুর গোশত খাওয়া সম্মানিত সুন্নত উনার অর্ন্তভুক্ত। যুগ যুগ ধরে মুসলমানগণ গরুর গোশত খেয়ে আসছেন, কুরবানী করে আসছেন। বিশেষ করে আমাদের এই অঞ্চলে সম্মানিত দ্বীন ইসলাম আবাদের পিছনে রয়েছে গরুর গোশতের বিশাল এক ইতিহাস।
কিন্তু অত্যন্ত আফসোস ও পরিতাপের বিষয় হচ্ছে- এরপরও বর্তমান সময়ে দেখা যাচ্ছে এই গরুর গোশত নিয়ে একের পর এক প্রপাগা-া ছড়ানো হয়, বিভিন্ন ষড়যন্ত্র করে কাফির-মুশরিক, মুনাফিক আর তাদের এজেন্ট কিছু জুহালায়ে সূ’ গরুর গোশতকে বন্ধ করে দিতে চায়। তারা গরুর গোশতের বিভিন্ন দোষ-ত্রুটি বর্ণনা করে বলতে চায় এতে রোগ রয়েছে। নাঊযুবিল্লাহ! বিশেষ করে কতিপয় ঊলামায়ে সূ’ কিছু বাতিল হাদীছ দিয়ে প্রচার করে থাকে গরুর গোশতে রোগ আছে। অথচ এই হাদীছগুলো নির্ভরযোগ্য কোনো সনদে বর্ণিত হয়নি। নিম্নে এ সংক্রান্ত হাদীছ ও তার খন্ডমূলক জবাব পেশ করা হলো।
কিতাবাদিতে খুঁজলে এ সংক্রান্ত মোট চারটি হাদীছ পাওয়া যায়।
প্রথম বর্ণনা:
حَدَّثَنَا ابْنُ نُفَيْلٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَتْنِي امْرَأَةٌ، مِنْ أَهْلِي عَنْ مُلَيْكَةَ بِنْتِ عَمْرٍو، أَنَّهَا وُصِفَتْ لَهَا سَمْنُ بَقَرٍ مِنْ وَجَعٍ كَانَ بِحَلْقِهَا وَقَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ্রأَلْبَانُهَا شِفَاءٌ، وَسَمْنُهَا دَوَاءٌ، وَلَحْمُهَا دَاءٌগ্ধ
অর্থ: (হযরত আবূ দাঊদ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন,) আমাদের নিকট বর্ণনা করেছেন ইবনে নুফাইল রহমতুল্লাহি আলাইহি তিনি, তিনি বলেন, আমাদের নিকট বর্ণনা করেছেন, হযরত যুহাইর রহমতুল্লাহি আলাইহি তিনি, তিনি বলেন, আমাদের নিকট আমাদের পরিবারের একজন মহিলা তিনি হযরত মুলাইকাহ বিনতে আমর রহমতুল্লাহি আলাইহা উনার থেকে বর্ণনা করেছেন। (তিনি বলেন,) উনার গলার ব্যথার জন্য উনাকে গরুর দুধের ঘি ব্যবহার করার পরামর্শ দেয়া হয়। এরপর তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- গরুর দুধে শেফা রয়েছে, গরুর দুধের ঘি বা মাখনে রয়েছে প্রতিষেধক। আর এর গোশতে রয়েছে রোগ। (আল মারাসীল লি আবী দাঊদ-৩১৬ পৃষ্ঠা, মুসনাদে ইবনে জা’দ- ৩৯৩ পৃষ্ঠা, তিব্বুন নববী লি আবী নাঈম- ২/৬৯২)
সনদ পর্যালোচনা:
এই হাদীছটা হযরত আবূ দাঊদ রহমতুল্লাহি আলাইহি তিনি উনার ‘মারাসীল’ কিতাবে বর্ণনা করেছেন, হযরত আলী ইবনে জা’দ ইবনে উবাইদ আবুল হাসান জাওহারী বাগদাদী রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ ২৩০ হিজরী) তিনি উনার কিতাব ‘মুসনাদে ইবনে জা’দ’ উনার ৩৯৩ পৃষ্ঠায় বর্ণনা করেছেন। এবং হযরত আবূ নাঈম আহমদ ইবনে আব্দিল্লাহ ইস্পাহানী রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ ৪৩০ হিজরী) তিনি উনার ‘আত্ব তিব্বুন নববী’ কিতাবের ২/৬৯২ পৃষ্ঠায় বর্ণনা করেছেন।
এই হাদীছের মূল রাবী হচ্ছেন- হযরত মুলাইকাহ বিনতে আমর রহমতুল্লাহি আলাইহা তিনি। উনাকে নিয়ে মুহাদ্দিছীনে কিরাম উনাদের মাঝে মতভেদ রয়েছে তিনি ছাহাবী নাকি তাবেয়ী।
যেমন হযরত ইবনে হাজার আসক্বালানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
مليكة بنت عمرو السعدية في ألبان البقر يقال لها صحبة ويقال تابعية
অর্থ: হযরত মুলাইকাহ বিনতে আমর আস সা’দিয়াহ রহমতুল্লাহি আলাইহা। গরুর দুধ সম্পর্কে উনার বর্ণনা রয়েছে। কেউ উনাকে ছাহাবী বলেছেন, আবার কেউ তাবেয়ী বলেছেন। (তাক্বরীবুত তাহযীব ২/৭৫৩) (চলবে)
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্যবসা করা হালাল ও সুন্নত আর সুদ হারাম
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৪)
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খলীফাতুল মুসলিমীন, খলীফায়ে ছানী, সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার সাথে সংশ্লিষ্ট কতিপয় নছীহতমূলক ঘটনা
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেপর্দা সর্বপ্রকার অনিষ্ট ও ফিতনা-ফাসাদের মূল
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সত্যের মাপকাঠি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৩)
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (৪)
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












