ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (৭)
, ২০ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৪ আগস্ট, ২০২৬ খ্রি:, ২০ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
فَأَوَّلُ شَيْءٍ يَبْدَأُ بِهِ الصَّلاَةُ
“প্রথম কি কাজটা করতেন? নামায দিয়ে কাজ শুরু করতেন।”
ঈদগাহে গিয়ে মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ঈদের নামাযের পূর্বে অর্থাৎ ফজর নামাযের পর থেকে ঈদের নামাযের পূর্ব পর্যন্ত অন্য কোন ইবাদত করতেন না। এজন্য ইমাম-মুজতাহিদগণ ফতওয়া দিয়েছেন, “ফজরের নামাযের পর থেকে ঈদের নামাযের পূর্ব পর্যন্ত কোন ইবাদত-বন্দিগী করা মাকরূহের অন্তর্ভুক্ত। কোন ইবাদত-বন্দিগী করা যাবেনা।”
ফজর নামায পড়ে, জামায়াতে হোক, মসজিদে হোক, যেখানে সুবিধা হয়, ওযু-গোসল করে, প্রস্তুতি গ্রহণ করে সরাসরি ঈদগাহে চলে যাবে। সেখানে গিয়ে সূর্য উঠার সাথে সাথেই বা ওয়াক্ত হওয়ার সাথে সাথেই অর্থাৎ ইশরাকের ওয়াক্ত হওয়ার সাথে সাথেই নামায পড়তে হবে। এটা হচ্ছে, ঈদের দিনের অর্থাৎوَالْأَضْحٰى يَوْمَ الْفِطْرِ আদ্বহার দিন বা কুরবানীর দিন এবং ফিতরের দিনের প্রথম কাজ। এখন নামায পড়তে হবে। নামায পড়তে হলে ওযু-গোসল করতে হবে। ত্বহারাত দরকার রয়েছে সেটা জিস্মানী বা বদনী হোক অর্থাৎ শরীরের দিক থেকে, কাপড়ের দিক থেকে এক কথায় সবদিক থেকে তার পবিত্রতার দরকার রয়েছে। এরপর সেখানে দু’রাকায়াত নামায পড়তে হবে ও খুৎবা দিতে হবে এবং পরবর্তীতে আলোচনারও নির্দেশ রয়েছে।
এখন, يَوْمَ الْأَضْحَى، وَيَوْمَ الْفِطْرِ
এই দু’দিন যে খুশী প্রকাশ করবে, তার তারতীব হচ্ছে নামায দিয়ে শুরু করে রোযার ঈদের দিন খুশী করে, খাওয়া-দাওয়া করবে এটা হচ্ছে তারতীব।
আর কুরবানীর ঈদ যেটা রয়েছে, নামায আদায় করে যার সাধ্য-সামর্থ্য রয়েছে সে কুরবানী করবে। এভাবে সে খুশী প্রকাশ করবে। يَوْمَ الْأَضْحَى، وَيَوْمَ الْفِطْرِ
মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এ দু’দিন নির্দিষ্ট করে দিলেন।
এখন ঈদ হলেই যে শুধু নামায দিয়ে শুরু করতে হবে, কুরবানী করতে হবে সেটা নয়। একেক ঈদের একেক তারতীব রয়েছে। কুরবানীর ঈদের তারতীব হচ্ছে, নামায দিয়ে শুরু করে কুরবানী করা। রোযার ঈদের তারতীব হচ্ছে, নামায দিয়ে শুরু করে পরবর্তী সময় সে তার সাধ্য-সামর্থ্য অনুযায়ী শরীয়ত মোতাবিক খুশী প্রকাশ করতে পারে, আত্মীয়-স্বজনদের সাথে দেখা-সাক্ষাত করতে পারে অথবা সে বিশ্রামও নিতে পারে। কারণ আখিরী নবী, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাধারণত: ঈদের রাত্রগুলিতে সজাগ থেকে ইবাদত-বন্দিগী করতেন, করার নির্দেশ দিয়েছেন। যার কারণে ঈদের নামাযের পর দেখা-সাক্ষাত করে মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্রাম নিতেন। এটা সুন্নতের অন্তর্ভুক্ত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশিষ্ট ছাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার উপদেশ মুবারক
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিতির পাখির উপদেশ: একটি শিক্ষণীয় ঘটনা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আক্বীদা বিশুদ্ধ রাখার গুরুত্ব ও প্রয়োজনীয়তা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সশব্দে বা জোরে আমীন না বলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)