‘গণভোট আগে চাওয়া ব্যক্তিরা জাতীয় নির্বাচন পেছাতে চান’
, ০৫ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশের দু-একটি দল যারা গণভোট আগে চাচ্ছে তারা মূলত আমার কাছে মনে হচ্ছে, জাতীয় নির্বাচনটা পেছাতে চায়। জাতীয় নির্বাচন পেছানোর জন্য তো একটা অজুহাত দরকার বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন। এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
রাশেদ বলেন, ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনের আগে বিভিন্ন ধরনের দাবি-দাওয়া হচ্ছে। নির্বাচনের আগে গণভোট, নাকি পরে গণভোট, নাকি একই দিনে- এ ধরনের বিভাজন আমরা লক্ষ্য করছি। দেখেন, পৃথিবীর ইতিহাসে গণভোট সবসময় কিন্তু নির্বাচনের পরই হয়। এটা বাস্তবসম্মত, এটাই হয়ে আসছে। কিন্তু বাংলাদেশের দু-একটি দল যারা গণভোট আগে চাচ্ছে তারা মূলত আমার কাছে মনে হচ্ছে, জাতীয় নির্বাচনটা পেছাতে চায়। জাতীয় নির্বাচন পেছানোর জন্য তো একটা অজুহাত দরকার। এখন তারা যদি ফ্লেক্সিবল থাকতো যে সরকার সিদ্ধান্ত নিক যে আগে বা একই সময়ে বা পরে তাহলে সমস্যা ছিল না। তাদের কথা হলো আগে হতেই হবে, অন্যথায় তারা জাতীয় নির্বাচন হতে দেবে না। এটা তো গণতন্ত্রের কোনো ভাষা নয়। এটা আমি মনে করি ফ্যাসিবাদের ভাষা।
রাশেদ আরও বলেন, নতুন বন্দোবস্তের নামে আজ পুরোনো বন্দোবস্ত থেকেও খারাপ রাজনীতি করা হচ্ছে। যারা এগুলো করছে আমি তাদের বলব যে এগুলো কোনো রাজনীতি নয়। যেভাবে আসলে সিনিয়র নেতাদের নিয়ে তারা মন্তব্য করছে, একের পর এক মিডিয়াবাজি করছে। আমার কাছে মনে হয়, এটা তো আসলে সেই আওয়ামী আমলের রাজনীতি থেকেও খারাপ অবস্থায় আমরা যাচ্ছি। একজন ছেলের বয়সী, সে তার বাবার বয়সী রাজনীতিবিদকে যেভাবে অপমান-অপদস্ত করছে এটা কোনো রাজনীতির ভাষা হতে পারে না। পুরোনো আমলের রাজনীতি এর থেকে ভালো। আওয়ামী লীগের সময়ও তো আমরা দেখেছি আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে কথা বলতো তার থেকে জঘন্য ভাষায় এখন এই এনসিপির কয়েকজন নেতা কথা বলছে, এটা কাঙ্খিত নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সঠিক বন্যা পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণ অপরিহার্য
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫ দেশের পাসপোর্ট, তুর্কি পরিচয়, কিছুই রক্ষা করল না বেনজীরকে
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাঁস চুরির অপরাধে যুবককে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নতুন ডিজি, পরিবহন পুলে কমিশনার
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে -পানিসম্পদ মন্ত্রী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য -প্রতিমন্ত্রী ইশরাক
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক মণ দুধ দিয়ে গোসল করে জামাত নেতার দলত্যাগ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বর্তমান সরকারের প্রতি বিদায়ী রাষ্ট্রপতি সবসময় শ্রদ্ধা প্রকাশ করেছেন’
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পদত্যাগপত্রে বিদায়ী রাষ্ট্রপতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টবে ফুটে আছে ইউফোরবিয়া মিলি। রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার একটি ছাদবাগান থেকে তোলা।
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন ঘোষণায় বাংলাদেশের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)