এনসিপিসহ নতুন তিন দলকে নিবন্ধন দিল ইসি
নিজস্ব সংবাদদাতা:
এনসিপিসহ তিনটি নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে যাচ্ছে। আজ বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। নিবন্ধন পেতে যাওয়া দলগুলো হলো; জাতীয় নাগরিক পার্টি, আমজনগণ পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।