‘ইসলামী শরিয়তের বিধান এবং ভৌগোলিক অবস্থানের কারণে সারাবিশে^ একই দিনে রোজা-ঈদ পালন করা সম্ভব নয়’
, ১২ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ আশির, ১৩৯৩ শামসী সন , ০২ মার্চ, ২০২৬ খ্রি:, ১৭ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ইসলামী শরিয়তের বিধান উপেক্ষা করে কেউ কেউ সৌদির সাথে মিল রেখে রোজা-ঈদ পালনের কথা বলে থাকে। ফলে মুসলমানদের মাঝে অনৈক্য ও বিভ্রান্তি তৈরি হচ্ছে। এই অপরিহার্য বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বিধায় বাংলাদেশ হেলাল কমিটি কুরআন, হাদিস, ইজমা ও কিয়াসের আলোকে বাংলাদেশের প্রেক্ষিতে 'চান্দ্রমাসের সঠিক তারিখ নির্ণয়ে জনসচেতনতা বৃদ্ধি ও বিভ্রান্তি নিরসন" বিষয়ক সংবাদ সম্মেলনের উদ্যোগ নেয়।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জাতীয় প্রেসক্লাবে মিলনায়তনে বাংলাদেশ হেলাল কমিটির উদ্যোগে চান্দ্রমাসের সঠিক তারিখ নির্ণয়ে জনসচেতনতা বৃদ্ধি ও বিভ্রান্তি নিরসন বিষয়ক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে, চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ মুফতি অছিয়র রহমান, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গর্ভনর ও বাংলাদেশ হেলাল কমিটির আহবায়ক ড. কাফীলুদ্দীন সরকার সালেহী, ঢাকা কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ জসিম উদ্দিন আজহারী, অলিতলা লতিফিয়া দরবার শরীফের কাজী গোলাম মহিউদ্দিন লতিফী, ঢাকা দারুননাজাত কামিল মাদরাসার মাও. ওসমান মান গনি সালেহী, ঢাকা নেছারিয়া কামিল মাদরাসার ড. মাও. হায়দার আলী আকন্দসহ দেশবরেণ্য ওলামা-মাশায়েখগণ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত দেশবরেণ্য ওলামা-মাশায়েখগণ উপরোক্ত বিষয়ে কুরআন-হাদিস, ইজমা ও কিয়াসের আলোকে ইসলামী শরিয়তের বিধান এবং ভৌগোলিক অবস্থানের কারণে সারাবিশে^ একই দিনে রোজা-ঈদ পালন করা সম্ভব নয় বলে দালিলিক আলোচনা তুলে ধরেন এবং ইসলামী শরিয়তের বিধান উপেক্ষা করে সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশের কিছু অঞ্চলে ব্যক্তি উদ্যোগে পবিত্র রমজান, ঈদুল ফিতর, ঈদুল আযহা পালন বিষয়ে মুসলমান ও আপমর জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে শঙ্কা প্রকাশ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরে পুলিশে নীরব ক্ষোভ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিজেল সংকটে ১২৫ হারভেস্টার বন্ধ, কৃষক বিপাকে
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি -সেনাপ্রধান
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে আছড়ে পড়লো বিএসএফের ড্রোন, এলাকায় আতঙ্ক
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ জেলায় নতুন পুলিশ সুপার
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসএসসির খাতা নিতে পরীক্ষকদের অনীহা, কঠোর নির্দেশনা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তোফায়েল আহমেদের বিরুদ্ধে পরোয়ানা, আইনজীবী জানালেন স্মৃতিশক্তি নেই
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মেগা প্রকল্পে অপচয় নয়, ফলভিত্তিক পরিকল্পনায় জোর -সেতুমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ দেয়া হয়েছে -বিদ্যুৎমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুশইনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেবে বাংলাদেশ -পররাষ্ট্রমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)