মেগা প্রকল্পে অপচয় নয়, ফলভিত্তিক পরিকল্পনায় জোর -সেতুমন্ত্রী
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৬ মে, ২০২৬ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
অযথা ব্যয়বহুল মেগা প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থ অপচয় করতে চায় না সরকার এমন অবস্থান স্পষ্ট করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, কোনো প্রকল্পের কার্যকারিতা শুধু কাগজে-কলমে নয়, বাস্তবেও মানুষের কাজে আসতে হবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ বিষয়ক এক কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, অতীতে অনেক বড় প্রকল্প যথাযথ বিশ্লেষণ ছাড়াই নেওয়া হয়েছিল, যার ফলে জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত হয়নি। বর্তমান সরকার সে পথ থেকে সরে এসে বাস্তবসম্মত পরিকল্পনা ও প্রয়োজনীয়তা যাচাইয়ের ভিত্তিতে প্রকল্প গ্রহণ করতে চায়।
তিনি আরও বলেন, কোনো প্রকল্পের সম্ভাব্য লাভ শুধু তাত্ত্বিকভাবে তুলে ধরলেই হবে না-এটি বাস্তবে সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলছে কি না, সেটিই হবে মূল বিবেচনা। জনগণের করের অর্থ সঠিকভাবে ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, বড় প্রকল্প মানেই দুর্নীতি-এমন একটি নেতিবাচক ধারণা সমাজে তৈরি হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এই ধারণা বদলাতে হবে। সংশ্লিষ্ট সবাইকে তিনি দায়িত্বশীল ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
প্রস্তাবিত ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ প্রকল্প বাস্তবায়িত হলে সাভার, কেরানীগঞ্জ, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও বন্দর এলাকার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে পরিকল্পিত এই প্রকল্পটি ঢাকার যানজট কমাতে এবং আশপাশের অঞ্চলের সঙ্গে সংযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সড়কপথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বর্ণের দাম আবারও বাড়লো
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কক্সবাজার বিমানবন্দরে কী এত মধু!
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তি করার নীতিমালা জারি
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রত্যেকটি এনার্জি সেক্টরে তিন মাসের রিজার্ভ নিশ্চয়তায় কাজ করছে সরকার
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের বাণিজ্যের আকার অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় -বাণিজ্যমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শেখ হাসিনা পালিয়ে যাওয়া সন্ত্রাসী -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সঙ্গে বাণিজ্যের নতুন দ্বার হতে পারে কুনমিং-চট্টগ্রাম করিডোর
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আদালতে ঝুলছে ৪৬ লাখ মামলা, সমাধান কোথায়
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)