৯৮ শতাংশ ভোটে তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া হাসান
, ০২ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দ্বিতীয় মেয়াদের জন্য সামিয়া সুলুহু হাসানকে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, প্রায় ৯৮ শতাংশ ভোট পেয়ে সামিয়া হাসান নির্বাচিত হয়েছেন।
ক্ষমতাসীন চামা চা মাপিনডুজি (সিসিএম) দলের হয়ে ভোটে অংশগ্রহণ করেন সামিয়া। গত বুধবারের ভোটে ৯৭.৬৬ শতাংশ ভোট পেয়েছেন। এটি তানজানিয়ার ইতিহাসে অভূতপূর্ব নির্বাচনী ফলাফল। তবে, এ নির্বাচন বিতর্কিত বলে ইতোমধ্যেই পরিচিত পেয়েছে।
ভোটের আগে ক্ষমতাসীন প্রেসিডেন্ট সামিয়া সরকার ভিন্নমত পোষণকারী ও বিরোধীদের ওপর কঠোর দমন-পীড়ন চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রধান দুই বিরোধী দলই নিষেধাজ্ঞার মুখে নির্বাচনে অংশ নিতে পারেনি।
নির্বাচনের দিন বিশৃঙ্খলার সৃষ্টি হয়, কিছু বিক্ষোভকারী হাসানের ব্যানার ছিঁড়ে ফেলে এবং সরকারি ভবনে আগুন ধরিয়ে দেয়। পুলিশ বিক্ষোভকারীদের থামাতে কাঁদানে গ্যাস ও গুলি ছুঁড়ে। জুমুয়াবারও দেশটির বৃহত্তম নগরী দার-এস-সালামে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা অসংখ্য গাড়ি, পেট্রোল স্টেশন ও থানায় আগুন ধরিয়ে দেয়।
দেশটির প্রধান বিরোধীদল চাদেমা পার্টি বিক্ষোভে প্রায় ৭০০ মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে। জাতিসংঘের মানবাধিকার অফিস জানিয়েছে, তিনটি শহরে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। সূত্র: আল-জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদন্ড
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানি হামলার আশঙ্কায় এয়ার ফোর্স ওয়ান নয়, ক্যাটারিং ট্রাকে করে গোপনে পালায় সন্ত্রাসী ড্রাম্প
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত দুই শতাধিক, নিখোঁজ বহু
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে পাচার করছে ইসরায়েল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর ১০৮ হামলা
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে নজিরবিহীন দাবানল, চলছে নির্বিচার গ্রেপ্তার
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, রণক্ষেত্র রাঁচি
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সামরিক ঘাঁটি নিয়ে রাশিয়ার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর সিরিয়ার
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্রিটিশ নৌবাহিনীর জাহাজে ড্রোন ক্যামেরা থেকে তথ্য যাচ্ছিল চীনে
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ চীনের, বদলাতে পারে সমীকরণ
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)