৯৩ দেশে খেজুর উপহার পাঠিয়েছে সউদী সরকার
বিশ্বের ৯৩টি দেশে খেজুর উপহার পাঠিয়েছে সউদী আরব। রমজান মাস উপলক্ষে দেশটির বাদশাহ সালমানের উপহার কর্মসূচির অংশ হিসেবে এই খেজুর বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে সউদীর ধর্ম মন্ত্রণালয়।
আরব নিউজ জানিয়েছে, পবিত্র রমজান উপলক্ষে বসনিয়া ও হার্জেগোভিনায় ৩০ হাজার লোকের কাছে প্রায় ১০ টন খেজুর বিতরণ করা হচ্ছে।
রমজান উপলক্ষে দক্ষিণ আফ্রিকাকে দেয়া হয়েছে ছয় টন খেজুর, জাম্বিয়া এবং মোজাম্বিক পেয়েছে পাঁচ টন করে। মরিশাস, জিম্বাবুয়ে, মালাউই, অ্যাঙ্গোলা, বতসোয়ানা এবং নামিবিয়া তিন টন করে এবং এসওয়াতিনি পেয়েছে দুই টন খেজুর। দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত সউদী দূতাবাসের কর্মকর্তা মুহাম্মদ আশুর জানিয়েছেন, এ কর্মসূচির মাধ্যমে অন্তত ৯০ হাজার মুসলিম উপকৃত হবেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।