ছোলার পুষ্টিগুণ, কীভাবে ও কতটুকু খাওয়া ভালো
ছোলা প্রোটিনসমৃদ্ধ খাবার। এটি সেকেন্ড ক্লাস প্রোটিন বা উদ্ভিজ্জ প্রোটিন হিসেবে পরিচিত। ছোলাতে আছে প্রচুর ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা হজম ক্ষমতার উন্নতি ঘটায়। কোষ্ঠ্যকাঠিন্যের সমস্যা কমায় এবং শরীরে থাকা ক্ষতিকর টক্সিক উপাদান বের করে দিতে সাহায্য করে।
নিয়মিত ছোলা খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। ছোলায় প্রচুর আয়রন আছে। ফলে এটি দেহে লোহিত রক্ত কণিকার উৎপাদন বাড়িয়ে রক্ত স্বল্পতার সমস্যা প্রতিরোধ করে।
ছোলার গ্লাইসেমিক ইনডেক্স কম অর্থাৎ এটি রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে বাড়ায়। ছোলার আঁশ রক্তে উপস্থিত গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই ডায়াবেটিস রোগীরা তাদের খাদ্যতালিকায় ছোলা রাখতে পারেন।
যাদের হাই কোলেস্টেরল আছে তাদের প্রোটিনের চাহিদা ছোলা থেকে পূরণ করেন তাহলে প্রোটিনের চাহিদাও পূরণ হবে, আবার শরীরের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে।
ছোলা একটি এটি কম ক্যালরিযুক্ত খাবার। তাই এটি ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এবং ফাইবার সমৃদ্ধ হওয়ায় অনেকক্ষণ পেট ভরিয়ে রাখতে পারে।
ছোলা খাওয়ার আগে অবশ্যই এটিকে ভিজিয়ে রাখতে হবে। না ভিজিয়ে দ্রুত সেদ্ধ করে খেলে এটি স্বাস্থ্যের ক্ষতি করে। ছোলা সারারাত ভিজিয়ে রাখতে হবে বা অন্তত ৬ ঘন্টা ভিজিয়ে রাখার পর খেতে হবে। এতে ছোলার কেমিক্যাল এবং জীবাণু চলে যাবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।