৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে
সাত মাসে জ্বালানির দাম তিনবার বাড়ানোর মাধ্যমে সরকার দায়িত্বহীনতা ও দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর বিজয়নগরের দলীয় কার্যালয়ে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে দেশের সব কর্মক্ষেত্রসহ জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।’
এর আগে জ্বালানি সংকট তৈরি করে সরকার তেলের দাম বাড়ানোর জন্য কৌশলগত ব্যবস্থা নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় সরকারকে ১০টি বিকল্প পরিকল্পনাসহ নিজেদের ভুল শুধরে সবার সঙ্গে আলোচনা করে সংকট নিরসনের আহ্বান জানান আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।