আজাদ জম্মু-কাশ্মীরের নতুন প্রেসিডেন্ট নাজিব
, ১৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ রবি, ১৩৯৪ শামসী সন , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১০ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
আজাদ জম্মু-কাশ্মীরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ড. মুহাম্মদ নাজিব নাকি। পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) মনোনীত নাজিব নাকি ৫ বছর মেয়াদে সেখানে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সেখানে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) মনোনীত প্রার্থী চৌধুরী লতিফ আকবরকে পরাজিত করে জয় নিশ্চিত করেন। আজাদ জম্মু কাশ্মীরের লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে এই ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে নাজিব নাকি ৩২ ভোট পান। এর মধ্যে আছে পিএমএলএনের আইন প্রণেতাদের ৩১ ভোট এবং জম্মু কাশ্মীর আওয়ামী দাস্ত-ও-বাজু দলের একজন আইন প্রণেতার ভোট।
অন্যদিকে পিপিপির প্রার্থী লতিফ আকবর পেয়েছেন ১৩ ভোট। ব্যারিস্টার সুলতান মাহমুদের মৃত্যুর পর জানুয়ারি থেকে সাংবিধানিক এই পদটি শূন্য ছিল। আজাদ জম্মু কাশ্মীরের অ্যাসেম্বলিতে সদস্য সংখ্যা ৪৬। তার মধ্যে ৩১ জন আইন প্রণেতা পিএমএলএনের। এর বাইরে আছেন স্পিকার চৌধুরী তারিক ফারুক। অন্যদিকে পিপিপির আছে ১৪ আসন। উল্লেখ্য, ২০০৬ থেকে ২০১১ পর্যন্ত সেখানে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন নাকি। পরে পিএমএলএন সরকারের সময়ে ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত একই দায়িত্বে ছিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫১তম বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বিমুখী চাপে পোশাক শিল্প -জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া জব্দ, আটক ২
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু অক্টোবরে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিশোর গ্যাং অভিযোগে কুমিল্লায় একরাতে আটক ৬২৪
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাকে হত্যার পর কুপিয়ে বাবাকেও আহত, অভিযুক্ত ছেলে আটক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে -শিক্ষামন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আ. লীগকে রাজনীতিতে ফেরাতে জামাত অপচেষ্টা চালাচ্ছে -রাশেদ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)