৭১-এ হত্যাযজ্ঞের মদদদাতা রাজাকার রুহুল কুদ্দুস-১
আল ইহসান ডেস্ক:
জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস। মুক্তিযুদ্ধকালে ছিলো কেন্দ্রীয় শান্তিকমিটির ২৩ নম্বর সদস্য ও আল-বাদর বাহিনীর বাগেরহাটের আঞ্চলিক নেতা। একাত্তরে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে সে বাগেরহাটে পাকিস্তানি সেনাবাহিনীর নেপথ্য মদদদাতা হিসেবে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সমর্থকদের উপর চালায় অত্যাচার-পীড়ন। এছাড়া সম্ভ্রমহরণ ও লুটতরাজের সঙ্গেও সে সরাসরি সম্পৃক্ত ছিলো।
একাত্তরের স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা বলেছেন, রুহুল কুদ্দুস একাত্তরে শান্তিকমিটি, আল-বাদর ও রাজাকার বাহিনীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলো। স্বাধীনতাকামী নিরীহ বাঙালি নিধনে পাক সেনাসহ সহযোগী বাহিনীর সদস্যদের সার্বিকভাবে চাঙ্গা করে তোলাই ছিল তার প্রধান কাজ। এ জন্য রুহুল কুদ্দুস বাগেরহাটের বিভিন্ন মসজিদে গিয়ে পাকিস্তানের পক্ষে জনমত গঠন এবং স্বাধীনতাকামীদের চিহ্নিত করে পাকী বাহিনীকে জানিয়ে দিতো। জামাতের রাজনীতির সঙ্গেও তার ছিল দীর্ঘদিনের সম্পর্ক। ১৯৬৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সমগ্র পাকিস্তান ছাত্রসংঘের (বর্তমানে ছাত্রশিবির) সাধারণ সম্পাদক ছিলো সে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।