সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

৭০০ বছরের পুরোনো মসজিদ: কুরআন শরীফ তেলাওয়াত চলছে টানা ৯৪ বছর

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, রাত ৩:১০
৭০০ বছরের পুরোনো মসজিদ: কুরআন শরীফ তেলাওয়াত চলছে টানা ৯৪ বছর
টাঙ্গাইল সংবাদদাতা:
দীর্ঘ ৯৪ বছর ধরে নামাজের সময় ছাড়া বাকি সময় টানা কোরআন শরীফ তেলাওয়াত চলছে এই মসজিদে। কোনো বিরাম নেই। পালাক্রমে একেকজন কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকেন ৭০০ বছরের পুরোনো এই মসজিদে। টাঙ্গাইলের ধনবাড়ী এলাকায় অবস্থিত মসজিদটি ধনবাড়ী নবাববাড়ী মসজিদ নামেই পরিচিত।
ঐতিহাসিক স্থাপত্যের নিদর্শন ও গুণীজনেরা টাঙ্গাইল জেলার ইতিহাসকে করেছে নানাভাবে সমৃদ্ধ। ধনবাড়ী একটি প্রাচীন জনপদ ও একসময়ে জমিদারির জন্য বিখ্যাত।
মোঘল সুবেদার ইসলাম খানের শাসন চলাকালে সেনাপতি ইস্পিঞ্জার খা ধনবাড়ী আক্রমণ করে দখল নেন। তারাই জমিদার বাড়ির ৩০ বিঘা দিঘির পাড়ে সুদৃশ্য, স্থাপত্য শিল্পের অপরূপ নিদর্শন এ মসজিদটি নির্মাণ করেন।
কালের পরিক্রমায় ধনবাড়ী জমিদারির দায়িত্বে আসেন সৈয়দ নওয়াব আলী চৌধুরী।
কথা হয় হাফেজ আব্দুল ওয়ারেছের সঙ্গে। তিনি প্রায়ই এখানে কোরআন শরীফ তেলাওয়াত করেন। আব্দুল ওয়ারেছ জানান, অবসরে সৈয়দ নওয়াব আলী চৌধুরী মসজিদের সামনে পুকুরঘাটের এই স্থানে বসে কোরআন শরীফ তেলাওয়াত শুনতেন। মৃত্যুর আগে তিনি ওসিয়ত করে যান, এখানে যেন তার কবর দেয়া হয় আর কবরের পাশে টানা কোরআন শরীফ তেলাওয়াত করা হয়। ১৯২৯ সালের ১৭ এপ্রিল ৬৫ বছর বয়সে নবাব নওয়াব আলী চৌধুরী মারা যান। ওসিয়ত অনুযায়ী, তিনি মারা যাওয়ার পর থেকেই প্রতিদিন পাঁচজন হাফেজ এখানে কোরআন শরীফ তেলাওয়াতের দায়িত্বে আছেন।
দিন-রাত আলাদা শিফটে একেকজন কোরআন শরীফ পাঠের দায়িত্বে থাকেন। বর্তমানে হাফেজ আব্দুস সামাদ, হাফেজ কামরুজ্জামান, হাফেজ ওমর ফারুক, হাফেজ ওয়ারেজ আলী নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াতের জন্য নিয়োজিত রয়েছেন।
বর্তমানে একটি পদ শূন্য রয়েছে। এদের কেউ অনুপস্থিত থাকলে মসজিদের পাশেই হিফজখানা থেকে ছাত্রদের দিয়ে শূন্যস্থান পূরণ করা হয়।
আগে ট্রাস্টের মাধ্যমে ইমাম, মুয়াজ্জিন, হিফজখানা ও তেলাওয়াতকারী হাফেজদের বেতন পরিশোধ করা হলেও এখন মসজিদের আয় থেকেই বেতন-ভাতা পরিশোধ করা হয়।
হাফেজ কামরুজ্জামান বলেন, তিনি ২৬ বছর ধরে এখানে কোরআন শরীফ তেলাওয়াত করছেন। মসজিদের পশ্চিম পাশে অনেক পুরোনো কবরের ওপরে মাইকের হর্নের মাধ্যমে সেই তেলাওয়াতের সুর পৌঁছে দেয়া হচ্ছে।
মসজিদের ইমাম ও খতিব মুফতি ইদ্রিস হোসাইন বলেন, সৈয়দ নওয়াব আলী চৌধুরী নবাব মঞ্জিলের পাশে জনকল্যাণমূলক ৩৯টি প্রতিষ্ঠান গড়েন ও সম্পদ ওয়াকফ করে যান। তিনি ছিলেন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি উনার বংশধর।
নওয়াব আলীর কবরের পাশের দৃষ্টিনন্দন, মার্বেল পাথরে কারুকার্য খচিত এই মসজিদটি দেখতে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসেন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১ দিন আগে