দেশের জিডিপিতে মেগা প্রকল্পগুলোর কতখানি অবদান থাকবে?
সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সমীক্ষা বিশ্লেষণ করে দেখা যায়, এক পদ্মা সেতু হওয়ায় দেশের জিডিপি প্রবৃদ্ধিতে যোগ হবে দেড় থেকে দুই শতাংশ। এছাড়াও বিগত কয়েক বছরে দেশে নির্মিত হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প। স্বভাবতই অনেকের মনে প্রশ্ন: দেশের জিডিপিতে এসব মেগা প্রকল্পের অবদান থাকবে কতখানি!
চলতি বছর পদ্মা সেতু উদ্বোধনের আগে জাপানের জাইকার এক জরিপে দেখা যায়, দেশের বৃহত্তম এ সেতু থেকে জিডিপিতে সরাসরি ১.২ শতাংশ যোগ হবে। এছাড়া কর্মঘণ্টা সাশ্রয় এবং সৃষ্টি হওয়া নতুন কর্মক্ষেত্রের কারণে এক সেতু থেকেই দেশের জিডিপিতে বড় রকমের প্রবৃদ্ধি হবে।
নানামুখী বাস্তব সমীক্ষার ওপর ভিত্তি করে দেখা যায়, পদ্মা সেতু হওয়ার ফলে সরাসরি সুবিধাভোগীর আওতায় পড়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯ জেলার ৩ কোটিরও বেশি মানুষ। এসব অঞ্চলের পণ্যের বাজার বিস্তৃত হয়েছে; বেড়েছে মানুষের আয়ের উৎস। রাজধানী শহরের সঙ্গে যোগাযোগ বাড়ায় এতদিনের অবহেলিত এসব অঞ্চল কম সময়ে এবং সরাসরি দেশের অর্থনীতির মূল কাঠামোর সঙ্গে সংযুক্ত হতে পেরেছে।
মেট্রোরেলে বাড়বে জিডিপি:
বর্তমানে দেশের জিডিপির ৩৭ শতাংশ আসে রাজধানী ঢাকা থেকে। এ নগরীতে কর্মঘণ্টা নষ্ট হওয়ার প্রধান কারণ যানজট। এ কারণে প্রতিদিন নষ্ট হচ্ছে ৩২ লাখ কর্মঘণ্টা। পুরোদমে মেট্রোরেল চালু হলে কর্মঘণ্টার এ অপব্যয় উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
শুধু যানজটের কারণে প্রতিবছর দেশে ৩৩ হাজার ৮৮৮ কোটি টাকা অপচয় হয়। মেট্রোরেল পুরোদমে চালু হলে প্রতিদিন ৮ কোটি ৩৮ লাখ টাকা যাতায়াত ব্যয় ও ১ কোটি ১৮ লাখ টাকা যানবহন পরিচালন ব্যয় সাশ্রয় হবে।
ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) তথ্যানুসারে, কর্মঘণ্টা কাজে লাগিয়ে ও যানবাহন পরিচালনার ব্যয় কমিয়ে প্রতিবছর মেট্রোরেল থেকে ৩ হাজার ৫০০ কোটি টাকা আয় করা সম্ভব। মেট্রোরেল থেকে প্রতিবছর এ বিপুল পরিমাণ আর্থিক লাভ করা গেলে স্বাভাবিকভাবেই এর সুবাতাস লাগবে জিডিপির পালে।
নদীর তলদেশেও জিডিপির উৎস:
টানেল প্রকল্পের অর্থনৈতিক সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, একটা সময় শুধু বঙ্গবন্ধু টানেল থেকে দেশের জিডিপিতে যোগ হবে ১ শতাংশ। টানেল চালু হওয়ার ফলে চট্টগ্রাম বন্দরের সঙ্গে মূল শহরের যোগাযোগ হবে আরও সহজ এবং ঝামেলাহীন। মূল শহর থেকে বন্দরে পৌঁছতে আগে যেখানে ক্ষেত্রবিশেষে ঘণ্টাখানেক সময় লাগত, সেখানে এখন মাত্র সাড়ে তিন মিনিটে টানেল পার হয়ে পৌঁছানো যাবে বন্দরে। এত একদিকে যেমন বাঁচবে সময়, অন্যদিকে দেশের অর্থনীতিতে যোগ হবে অর্থ।
১০ শতাংশ জিডিপি বাড়াতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে:
এলিভেট এক্সপ্রেসওয়ের বদৌলতে এখন ঢাকায় প্রবেশ করে যানজট এড়িয়ে বিমানবন্দর এলাকা থেকে সহজেই ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে পৌঁছানো যাবে। বিশেষ করে গাজীপুর শিল্পাঞ্চল থেকে যেসব পণ্য চট্টগ্রাম বন্দরে আনা-নেয়া করা হয়, সেগুলোর জন্য স্বস্তির রুট এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাস্তায় চলাচলের গতি মাত্র ১.৩ শতাংশ বৃদ্ধি করা গেলে দেশের মোট জিডিপি ১০ শতাংশ বৃদ্ধি পাবে।
এক বিদ্যুৎকেন্দ্র থেকেই আসবে ২ শতাংশ:
ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের জ্বালানি খাতের জন্য বগ একটি মাইলফলক। বিদ্যুৎকেন্দ্রটি চালু হলে দেশের ১০ ভাগ বিদ্যুতের চাহিদা মেটানোর সক্ষমতা এক বিদ্যুৎকেন্দ্র থেকে পাওয়া যাবে। পুরোদমে রূপপুর চালু হলে এখান থেকে মিলবে ২৪ লাখ ইউনিট বিদ্যুৎ যার বাৎসরিক মূল্য প্রায় ১১ হাজার কোটি টাকা।
এ ব্যাপারে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান জানিয়েছেন, রূপপুর প্রকল্প থেকে দেশের জিডিপিতে ২ শতাংশ যোগ হবে। এ ছাগা ২০২৫ সাল থেকে এ প্রকল্পের বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে জনগণ। এতে জ্বালানি ঘাটতি দূর হলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধিশালী হবে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।