৭০০তম দিনে গড়ালো সন্ত্রাসী নেতানিয়াহু-বিরোধী বিক্ষোভ
আল ইহসান ডেস্ক:
৭০০ দিন ধরে ইসরায়েলে চলছে সন্ত্রাসী নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ। গতকাল জুমুয়াবারও বিক্ষোভে উত্তাল ছিলো তেল আবিব। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামাসের হাতে জিম্মি থাকা বাকি ইসরায়েলিদের মুক্তি নিশ্চিত করতে হবে বলে সরকারকে আলটিমেটাম দিয়েছে তারা।
ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, তেল আবিবের ‘হোস্টেস স্কয়ারে’ বিশাল আকৃতির একটি ‘এসওএস’ সাইন প্রদর্শন করে রেখেছে বিক্ষোভকারীরা। সঙ্গে রেখেছে বিশাল আকৃতির একটি আওয়ার গ্লাস বা বালির ঘড়ি। জিম্মিদের হাতে আর খুব বেশি সময় নেই এটা বোঝাতেই প্রতীক হিসেবে এগুলো প্রদর্শন করছে তারা।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলে গত মাসে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশজুড়ে তিন শতাধিক বিক্ষোভ হয়েছে। দেশটির ইতিহাসে এক মাসে এটিই সর্বোচ্চ। ঠিক এক মাস আগে জুলাইয়েও দেশটিতে বিক্ষোভের সংখ্যা ছিল আগস্টের অর্ধেকেরও কম।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার পর থেকেই বিরামহীনভাবে বিক্ষোভ করে যাচ্ছে ইসরায়েলিরা।
সাধারণ ইসরায়েলিদের অভিযোগ, নিজের রাজনৈতিক স্বার্থেই যুদ্ধ জিইয়ে রাখতে চাইছে সন্ত্রাসী নেতানিয়াহু। জিম্মিদের জীবনের চেয়ে নিজের রাজনৈতিক স্বার্থসিদ্ধিই তার কাছে বেশি গুরুত্ব পাচ্ছে বলেও অভিযোগ ইসরায়েলিদের।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।