ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা না দেওয়ার মার্কিন সিদ্ধান্ত ‘অগ্রহণযোগ্য’ -ম্যাক্রোঁ
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা না দেওয়ার মার্কিন সিদ্ধান্ত ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। জাতিসংঘে সন্ত্রাসী ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সে এ মন্তব্য করে।
গত মঙ্গলবার সে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখে, ‘ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা না দেওয়ার মার্কিন সিদ্ধান্ত অগ্রহণযোগ্য। আমরা এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানাই এবং হোস্ট কান্ট্রি চুক্তি অনুযায়ী ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানাই। ’
ম্যাক্রোঁ জানায়, সে সৌদি শাসক বিন সালমানের সঙ্গে কথা বলেছে, যে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘টু-স্টেট সলিউশন কনফারেন্স’-এ তার সঙ্গে যৌথভাবে সভাপতিত্ব করবে।
সে বলেছে, ‘আমাদের লক্ষ্য স্পষ্ট: টু-স্টেট সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সর্বোচ্চ সমর্থন নিশ্চিত করা- এটিই ইসরায়েলি ও ফিলিস্তিনিদের ন্যায্য আকাক্সক্ষা পূরণের একমাত্র উপায়। ’
ফরাসি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছে, ‘টেকসই শান্তির জন্য প্রয়োজন: একটি স্থায়ী যুদ্ধবিরতি, সব জিম্মির মুক্তি, গাজায় ব্যাপক মানবিক সহায়তা পৌঁছানো, এবং সেখানে একটি স্থিতিশীলতা মিশন মোতায়েন করা। ’
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।