৬ দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন নারিকেল দ্বীপ, খাদ্য সংকট
, ০৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০৩ জুন, ২০২৫ খ্রি:, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
কক্সবাজার সংবাদদাতা:
সাগর উত্তাল থাকায় ৬ দিন ধরে কক্সবাজারের টেকনাফ-নারিকেল দ্বীপ নৌপথে যাত্রী ও পণ্যবাহী নৌযানের চলাচল বন্ধ রয়েছে। মূল ভূখ-ের সঙ্গে নৌ যোগাযোগ বন্ধ থাকায় নারিকেল দ্বীপে খাদ্য ও জ্বালানি ঘাটতি দেখা দিয়েছে।
এর আগে ২৫ মে বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-নারিকেল দ্বীপ রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেন উপজেলা প্রশাসন। ফলে বন্ধ রয়েছে খাদ্যসহ নিত্যপণ্য পরিবহন, এমনকি জরুরি যাতায়াতও।
৬ দিন ধরে নৌ যোগাযোগ বন্ধ থাকায় জরুরি যাতায়াতসহ নিত্য ও খাদ্যপণ্য পরিবহন করতে করা যাচ্ছে না দ্বীপে। কেননা, গুদাম না থাকায় প্রতিদিন টেকনাফ থেকেই এসব পণ্য নিয়ে যেতে হয় নারিকেল দ্বীপ।
দ্বীপের বাসিন্দারা বলছে, কাঁচা তরকারি, জ্বালানি ও ওষুধসহ আরও নিত্যপণ্য যা ছিল সব শেষ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে খাদ্য সংকটের শঙ্কা বেড়েছে। তবে সংকট নিরসনে ব্যবস্থার কথা বলছে প্রশাসন।
বাসিন্দা আব্দুল মালেক বলেন, পানিচ্ছ্ববাসে দক্ষিণপাড়া, পশ্চিমপাড়া ও গলাচিপা এলাকা পানির নিচে রয়েছে। এদিকে ৬ দিন ধরে মূল ভূখ-ের সঙ্গে নৌ যোগাযোগ বন্ধ থাকায় খাদ্য, ওষুধ ও জ্বালানিসহ সংকট দেখা দিয়েছে। গুদাম না থাকায় প্রতিদিন টেকনাফ থেকেই এসব পণ্য নিয়ে আসতে হয়। পাশাপাশি সূর্যের আলো না থাকায় সোলার কোম্পানিগুলোও বিদ্যুৎ দিতে পারছে না। সাধারণত বৈরী আবহাওয়াতে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। কিন্তু জ্বালানি না থাকায় সেটিও বন্ধ রয়েছে।
আরেক বাসিন্দা জসিম উদ্দিন শুভ বলেন, বাজারে প্রায় দোকান বন্ধ রয়েছে। কাঁচা তরকারিসহ বিভিন্ন খাদ্য পণ্য প্রায় শেষ। একই সঙ্গে বিদ্যুৎ নেই। আমরা কঠিন সময় পার করছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বদলে গেল পুলিশের অ্যান্টি টেররিজম ও কাউন্টার টেররিজম ইউনিটের নাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা খুলতে বড় বিনিয়োগের পরিকল্পনা সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে যুবশক্তির তিন নেতা আটক
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ হাজার ২৯৯ কোটি টাকার উড়ালসড়ক, কবে সুফল পাবে মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এয়ারপোর্টের অকশন ম্যানেজার পরিচয়ে আইফোন বিক্রির ফাঁদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে আগস্টের শেষে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের -নূর
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিলের দাবি
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু -তথ্য উপদেষ্টা
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের আদালতে বিচারাধীন ৪৬ লাখ মামলা, উচ্চ আদালতেই সাড়ে ৫ লাখ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজারে পাহাড়ধস আতঙ্ক, উৎকণ্ঠায় কয়েক লাখ মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)