ঈদযাত্রায় এবার ভোগান্তির শঙ্কা
, ০৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০৩ জুন, ২০২৫ খ্রি:, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ঈদের আগে ছুটি কম থাকায় সড়ক ও পরিবহনে চাপ নিয়ন্ত্রণ করতে পারবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-সিলেট সড়কসহ ১৫৯ স্থানে যানজটের আশঙ্কা রয়েছে। এতেই যানজট ও ভোগান্তির শঙ্কা রয়েছে।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, কোরবানির ঈদ বর্ষা মৌসুমে হওয়ায় আশুলিয়া থেকে বাইপাইল পর্যন্ত সড়কটিতে খানাখন্দ আর পানিবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়তে হয় পরিবহনগুলোকে। ফলে ঈদের দুই থেকে তিন দিন আগে একদিকে পশুবাহী ট্রাক ও অন্যদিকে শিল্পাঞ্চল অধ্যুষিত যাত্রীদের নিয়ে সাধারণ পরিবহনগুলোকে পড়তে হবে তীব্র যানজটে।
ঈদের মৌসুমে এমনিতেই বাসের চাপ বেশি। তার ওপর সড়কে ছোটখাটো যানবাহনের অভাব নেই। এর মধ্যে খোঁড়াখুঁড়ির কারণে সড়কের বিভিন্ন জায়গায় পানি জমে গেছে। সব মিলিয়ে যানবাহনের গতি ধীর হতে পারে।
হানিফ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন বলেন, ঈদের আগে সড়কের কিছু অংশে ব্যাপক যানজটের আশঙ্কা আছে। কল্যাণপুরে রাস্তার কাজ চলছে। এ কারণে গাবতলী থেকে কল্যাণপুরে গাড়ি আসতে কয়েক ঘণ্টা লেগে যায়। এ ছাড়া এবার ঈদের ছুটি বৃহস্পতিবার শুরু হলেও বুধবার বিকাল থেকে বেশি চাপ পড়বে। এমনিতেই যানজট হচ্ছে। আর ওই সময়ে আরও বেশি হবে।
এদিকে ঈদের ছুটি বাড়ানোর দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব খন্দকার মোজাম্মেল হক বলেন, ঈদের পর এত দিন ছুটির প্রয়োজন নেই। মানুষের ঈদযাত্রা নির্বিঘœ করতে হলে ঈদের পরের ছুটি থেকে দুই দিন কেটে আগে নিয়ে আসা জরুরি। তাহলে মানুষ নির্বিঘেœ যাতায়াত করতে পারবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বদলে গেল পুলিশের অ্যান্টি টেররিজম ও কাউন্টার টেররিজম ইউনিটের নাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা খুলতে বড় বিনিয়োগের পরিকল্পনা সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে যুবশক্তির তিন নেতা আটক
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ হাজার ২৯৯ কোটি টাকার উড়ালসড়ক, কবে সুফল পাবে মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এয়ারপোর্টের অকশন ম্যানেজার পরিচয়ে আইফোন বিক্রির ফাঁদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে আগস্টের শেষে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের -নূর
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিলের দাবি
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু -তথ্য উপদেষ্টা
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের আদালতে বিচারাধীন ৪৬ লাখ মামলা, উচ্চ আদালতেই সাড়ে ৫ লাখ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজারে পাহাড়ধস আতঙ্ক, উৎকণ্ঠায় কয়েক লাখ মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)