৬৮ হাজার গ্রামে ১০ জন করে কারিগর তৈরি করা হবে -বাণিজ্য প্রতিমন্ত্রী
৬৮ হাজার গ্রামে অন্তত ১০ জন করে কারিগর তৈরি করতে চান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, আমরা ৬৮ হাজার গ্রামের প্রতিটি গ্রাম থেকে অন্তত ১০ জন করে কারিগর তৈরি করতে চাই। এতে ছয় লাখেরও বেশি মানুষের কর্মক্ষেত্র সৃষ্টি হবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বাণিজ্যমেলা-২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, এই সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম বাণিজ্যমেলা উদ্বোধন করেন। মাসব্যাপী এই লাখ মানুষের মিলনমেলার ক্ষেত্র তৈরি করে দেন প্রধানমন্ত্রী। এছাড়া তিনি বর্ষ পণ্য হিসেবে হস্তশিল্পকে ঘোষণা করেন। এখানে যারা শিল্পী ও কারিগর রয়েছেন সবাইকে তিনি ধারণ করেন। উনি সবসময় আমাদের অনুপ্রাণিত করেন কীভাবে আমাদের শিল্পকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। আমাদের পরিকল্পনা আছে হস্তশিল্পকে সারা বছর ফোকাস করা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।