৬.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইন
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গত বুধবার ভোররাতে দেশটির দক্ষিণাঞ্চলের সারঙ্গানি প্রদেশে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ট থেকে এর গভীরতা ছিল ৭০.৩ কিলোমিটার।
দ্য স্ট্রেইট টাইমস এ খবর দিয়েছে।
এর আগে গত ডিসেম্বরের শুরুতে টানা তিন দিন শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল ফিলিপাইন। ওই তিনটি কম্পনের মাত্রা ছিল যথাক্রমে রিখটার স্কেলে ৬ দশমিক ৮, ৬ দশমিক ৪ এবং ৭ দশমিক ৬।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কারণে কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি।
এদিকে ফিলিপাইন কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে ভবন ও প্রধান সড়কগুলোতে ফাটল দেখা দিয়েছে। ঝুঁকির মধ্যে রয়েছে অধিবাসীরা। কর্তৃপক্ষ তাদেরকে অতিঝুঁকিপ্রবণ এলাকা থেকে সরিয়ে নিয়ে গেছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।