নির্যাতনে হত্যা, বিএসএফ ক্যাম্পে পড়ে আছে বারিকুলের লাশ
জেলার শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফতেপুর ও রঘুনাথপুর ক্যাম্পের মধ্যবর্তী এলাকা দিয়ে ভারতীয় ভূখ-ে অনুপ্রবেশের অভিযোগে ১১৫ বিএসএফ ব্যাটালিয়নের রেস ক্যাম্পের সদস্যরা ওই বাংলাদেশিকে আটক করে নির্যাতন চালায়।
নিহত বারিকুলের শরীরে আঘাতে নমুনা পাওয়া গেছে। ভারতীয় ভূখ-ে থাকা স্বজনরা জুমুয়াবার দুপুরে বাংলাদেশে বসবাসকারী স্বজনদের এমনটি জানান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।