৫ হাজার বছর আগে তৈরি রহস্যময় দ্বীপ, বিস্মিত বিজ্ঞানীরা
, ০১ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৯ মে, ২০২৬ খ্রি:, ০৫ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
প্রাগৈতিহাসিক যুগের মানুষের নির্মাণ দক্ষতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে স্কটল্যান্ডে পাওয়া এক রহস্যময় কৃত্রিম দ্বীপকে ঘিরে। বিজ্ঞানীরা বলছে, প্রায় ৫ হাজার বছর আগে তৈরি এই দ্বীপটি স্টোনহেঞ্জেরও পুরোনো। আবিষ্কারটি প্রাচীন ব্রিটেনের সমাজ ও প্রযুক্তি সম্পর্কে দীর্ঘদিনের ধারণা বদলে দিতে পারে।
স্কটল্যান্ডের আউটার হেব্রিডস অঞ্চলের লুইস দ্বীপে অবস্থিত লখ ভোরগাস্তাইল হ্রদে এই কৃত্রিম দ্বীপের সন্ধান পাওয়া গেছে। প্রতœতত্ত্ববিদরা এটিকে ‘ক্র্যানগ’ নামে পরিচিত প্রাচীন দ্বীপ কাঠামো বলে শনাক্ত করেছে। সাধারণত পাথর, কাঠ ও গাছের ডালপালা দিয়ে হ্রদ বা নদীর মধ্যে এসব দ্বীপ তৈরি করা হতো।
সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় ও রিডিং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পানির নিচে অনুসন্ধান, খননকাজ এবং আধুনিক চিত্র বিশ্লেষণ প্রযুক্তি ব্যবহার করে স্থানটি পরীক্ষা করেন। তারা দেখতে পান, দ্বীপটি প্রায় ২৩ মিটার চওড়া একটি বিশাল কাঠের মঞ্চের ওপর নির্মিত হয়েছিলো। প্রথমে কাঠ ও ডালপালা দিয়ে ভিত্তি তৈরি করা হয়, পরে তার ওপর পাথর বসানো হয়।
কার্বন বিশ্লেষণে জানা গেছে, এটি খ্রিষ্টপূর্ব ৩৬৪০ থেকে ৩৩৬০ সালের মধ্যে তৈরি। অর্থাৎ এটি স্টোনহেঞ্জেরও আগের নির্মাণ।
গবেষকরা দ্বীপের আশপাশে শত শত মাটির পাত্রের টুকরা পেয়েছে। এতে ধারণা করা হচ্ছে, জায়গাটি ধর্মীয় আচার, সামাজিক সমাবেশের জন্য ব্যবহৃত হতো।
গবেষকদের মতে, হ্রদের মাঝখানে এত বড় কাঠামো তৈরি করতে পরিকল্পিত শ্রম ও উন্নত নির্মাণ জ্ঞান প্রয়োজন ছিলো। ফলে বোঝা যায়, সেই সময়ের সমাজ আগের ধারণার চেয়ে অনেক বেশি সংগঠিত ও দক্ষ ছিলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












