সমুদ্র নেই কাছে, তবে কেন মরুর বুকে ২০ তলা উঁচু বাতিঘর
, ০১ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৯ মে, ২০২৬ খ্রি:, ০৫ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
রাশিয়ার আস্ট্রখান ওব্লাস্ট অঞ্চলের বিস্তীর্ণ মরু প্রান্তরের মাঝ দিয়ে যাওয়ার সময় হঠাৎ চোখ আটকে যেতে পারে বিশালাকৃতির এক লাল ইটের দালানের দিকে। ২০ তলা ভবনের সমান উঁচু এই কাঠামোটি আসলে একটি বাতিঘর। সাধারণত সমুদ্র উপকূলে এমন বাতিঘরের দেখা মিললেও আস্ত্রাখানের এই বাতিঘরটি থেকে নিকটতম উপকূলের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। এমনকি এর চূড়ায় উঠলেও সমুদ্রের দেখা পাওয়া কঠিন।
অদ্ভুত মনে হলেও পেত্রোভস্কি লাইটহাউস নামের এই স্থাপত্যটির পেছনে রয়েছে এক ঐতিহাসিক কারণ। ১৭১৭ সালে রাশিয়ার শাসক যখন এই বাতিঘরটি নির্মাণের নির্দেশ দেয়, তখন এই পুরো এলাকাটি ছিলো কাস্পিয়ান সাগরের অংশ। এখানে ছোট ছোট দ্বীপ ছিলো এবং জাহাজ নোঙর করার জন্য ছিলো একটি বন্দর।
শুরুতে বাতিঘরটি কাঠ দিয়ে তৈরি করা হলেও এক শক্তিশালী ঝড়ে তা বিধ্বস্ত হয়। পরবর্তীতে ১৮৭৬ সালে বর্তমানের এই ইটের তৈরি বাতিঘরটি নির্মাণ করা হয়। এর ভেতরে থাকা কাস্ট-আয়রনের তৈরি সিঁড়ি এবং মজবুত পর্যবেক্ষণ প্ল্যাটফর্মগুলো আজও টিকে আছে।
দীর্ঘ সময় ধরে কাস্পিয়ান সাগরের পানি সরে যেতে থাকে। গত শতকের শুরুতে এলাকার পানি এতটাই কমে যায় যে বন্দরটি বন্ধ করে দিতে হয়। এরপরও পেত্রোভস্কি বাতিঘর ১৯৩০ সাল পর্যন্ত চালু ছিলো। তখন পর্যন্ত কাস্পিয়ান সাগরের পানি পুরোপুরি সরে যায়।
নব্বইয়ের দশকে আস্ত্রাখানের এই মরু বাতিঘর একটি ছোট রেডিও স্টেশন হিসেবে ব্যবহৃত হয়েছিলো। তবে ১৯৩০ সালে বাতিঘর হিসেবে এর কার্যক্রম বন্ধ হওয়ার পর থেকে এটি মূলত বন্ধই রয়েছে। বর্তমানে এটি রাশিয়ার একটি জাতীয় স্মৃতিস্তম্ভ এবং পর্যটকদের জন্য এক অনন্য আকর্ষণ হিসেবে পরিচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কালিয়াকৈরের ঐতিহ্য ‘ধনীর চিড়া’
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












