মোটরসাইকেল তৈরি করে তাক লাগালেন মুজাহিদ
, ০২ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২০ মে, ২০২৬ খ্রি:, ০৬ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
প্রত্যন্ত গ্রামের সীমাবদ্ধতা পেরিয়ে নিজের মেধা আর চেষ্টা দিয়ে মোটরসাইকেল তৈরি করে চমক দেখিয়েছেন বাগেরহাটের এক কিশোর। ১৬ বছর বয়সী মুজাহিদ শেখ নিজের তৈরি মোটরসাইকেল নিয়ে এখন গ্রাম থেকে শহর পর্যন্ত ঘুরে বেড়ান। অল্প বয়সে তার এমন উদ্ভাবনী উদ্যোগ দেখে বিস্মিত স্থানীয় বাসিন্দারা। তারা মুজাহিদের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে তার কাছ থেকে আরো বড় কিছু প্রত্যাশা করছেন।
মুজাহিদ বাগেরহাটের রামপাল উপজেলার কুমলাই গ্রামের শেখ আজিবর রহমানের ছোট ছেলে। সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করে জীবিকার তাগিদে একটি সাইকেল গ্যারেজে কাজ শেখেন তিনি। তিন বছর আগে নিজের বাড়ির সামনে একটি ছোট গ্যারেজও গড়ে তোলেন। সেখান থেকেই শুরু হয় তার উদ্ভাবনী যাত্রা।
সখের বসে নিজের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে প্রথমে একটি বাইসাইকেলকে মোটরসাইকেলে রূপ দেওয়ার চেষ্টা করেন মুজাহিদ। প্রথমবার ব্যর্থ হলেও থেমে থাকেননি। পরবর্তীতে ইউটিউবের সহায়তা নিয়ে দ্বিতীয়বারের চেষ্টায় তৈরি করেন পূর্ণাঙ্গ মোটরসাইকেল। প্রায় দেড় বছর ধরে নিজের তৈরি এই বাহন ব্যবহার করছেন। এ কাজে তার ব্যয় হয়েছে ৩৫ হাজার টাকা।
দেখতে অনেকটা বাইসাইকেলের মতো হলেও এতে রয়েছে মোটরসাইকেলের বৈশিষ্ট্য। প্রায় ৭০ কেজি ওজনের এই বাহনে সংযুক্ত করা হয়েছে তিন ধরনের সাউন্ড সিস্টেম। মাত্র ১ লিটার পেট্রোল বা অকটেন তেলে এটি ৮০ থেকে ৮৫ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে বলে দাবি মুজাহিদের।
স্থানীয় বাসিন্দা শেখ আবু তালেব বলেন, “মোটরসাইকেলটি চালিয়েছি। দেখতে সাইকেলের মতো হলেও কাছ থেকে মোটরসাইকেল মনে হয়। চালাতে খুবই আরামদায়ক এবং সহজে নিয়ন্ত্রণ করা যায়।”
কিশোর উদ্ভাবক শেখ মুজাহিদ বলেন, “আমার বাবার সামর্থ্য কম থাকায় কাজ কাম না করলে পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভব ছিলো না। আমি গ্যারেজ দেওয়ার পর ভাবলাম নতুন কিছু তৈরি করবো। ইউনিক কিছু করবো। এরপর সাইকেলে একটা মেশিন লাগালাম, সেইটা ৩-৪ মাস চালানোর পর আর চালানোর মতো অবস্থা ছিলো না। ওইটা পুরাপুরি কমপ্লিট হয়নি। পরে ওইটা বাদ দিলাম, আর ভাবলাম টাকা পয়সা খরচ করে আর কিছু বানাবো না। কিছুদিন পরে আবারো মাথায় এই চিন্তাটা আসলো। যে আরেকটা বার চেষ্টা করে দেখি।”
তিনি বলেন, “পাইপ কিনে এনে নিজেই ফ্রেম তৈরি করলাম। মোটামুটি অনেক দিন কাজ করার পরে গাড়িটা এই পর্যায়ে আছে। গাড়ির সব থেকে বড় বিষয় হলো তেলে মাইলেজ খুব ভালো। এক লিটার তেলে ৮০-৮৫ কিলোমিটার চলে। আমার টাকা পয়সা খুব কম, যদি টাকা পয়সা হয়, তাহলে আমি অনেক কিছু করতে পারবো। মোটরসাইকেলটি তৈরিতে আমার ৩৫ হাজার টাকা লাগছে।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












