৫ বছরেও বিল্ডিং তদারকি কর্তৃপক্ষ গঠিত হয়নি
, ০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ সাবি’, ১৩৯৩ শামসী সন , ৩০ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৫ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড (বিএনবিসি) সংশোধন করে গেজেট প্রকাশের পাঁচ বছর পার হয়েছে। কিন্তু এটি বাস্তবায়নের জন্য যে তদারকি কর্তৃপক্ষ গঠনের কথা ছিল, তা এখনও হয়নি। ফলে দেশের অনেক নগর এলাকায় ভবন নির্মাণ কার্যত নিয়ন্ত্রণহীনভাবে চলছে।
বিএনবিসি-২০২০ অনুযায়ী, ভবনের নিরাপত্তা, অগ্নি-নিরাপত্তা, ভূমিকম্প সহনশীলতা, মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার এবং পেশাগত জবাবদিহি নিশ্চিত করতে বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি (বিবিআরএ) গঠনের বাধ্যবাধকতা ছিল। কিন্তু এখনও সেই তদারকি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়নি।
এর বদলে আগের সরকার জেলা পর্যায়ে বিল্ডিং কমিটির প্রধান হিসেবে জেলা প্রশাসকদের দায়িত্ব দেয়। কিন্তু বিশেষজ্ঞদের মতে, কোডের নিয়মের সঙ্গে এর মিল ছিল না এবং বাস্তবেও কার্যকর হয়নি।
বর্তমান সরকার একটি অন্তর্র্বতী কমিটি গঠন করেছে। এতে গৃহায়ণ ও গণপূর্ত সচিব, রাজউক চেয়ারম্যান, পিডব্লিউডির প্রধান প্রকৌশলী এবং অন্যান্য উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধিরা আছেন। তারা বিবিআরএ গঠনের আনুষ্ঠানিক কাজ শুরু করেছেন।
বিএনবিসি সংশোধন কমিটির সদস্য নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ আবু সাদেক বলেন, ঢাকা, চট্টগ্রাম ও পৌরসভায় উন্নয়ন কর্তৃপক্ষ থাকলেও উপজেলা ও গ্রামীণ এলাকায় তদারকির কোনো শক্তিশালী কার্যকর কর্তৃপক্ষ নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিগগিরই বাস্তবায়িত হচ্ছে না ৯ম পে-স্কেল, দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেয়ের কান্ডে জামাত এমপির বাসভবন ঘেরাও, মহাসড়ক অবরোধ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মাইক্রোপ্লাস্টিক শরীরের বিভিন্ন অঙ্গে জমে, ক্ষতির বৈজ্ঞানিক তথ্য নেই’
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করে টুথপেস্টের অনুমোদন দেয়া হয় -বিএসটিআই
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই -ফখরুল
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনপ্রিয়তা না থাকলে সাংগঠনিক কার্যক্রম কোনো কাজে আসবে না -রিজভী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদ ছাড়লে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব -তথ্য উপদেষ্টা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে -বাণিজ্যমন্ত্রী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)