তথ্য বিকৃত করে জনমত প্রভাবিত করার যুগ শেষ -প্রেস সচিব
নিজস্ব সংবাদদাতা:
তথ্য বিকৃত করে জনমত প্রভাবিত করার যুগ শেষ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) অনলাইনে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেছেন, বাংলাদেশের সাধারণ মানুষ এখন এসব ‘স্বঘোষিত বিশেষজ্ঞ’, তাদের অযৌক্তিক বক্তব্য প্রচারকারী প্ল্যাটফর্ম এবং তাদের পশ্চাদমুখী রাজনৈতিক অবস্থানে ক্লান্ত।
শফিকুল আলম তার স্ট্যাটাসে উল্লেখ করেন, অনেক সময় কিছু মানুষকে বিভ্রান্ত করা সম্ভব হলেও সবাইকে সবসময় বিভ্রান্ত রাখা যায় না। তিনি বলেন, বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে- নয়তো এ ধরনের রাজনীতি ও প্রচারণা অচিরেই অচল হয়ে পড়বে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।