৫৫ শতাংশ নিট পোশাক কারখানার ক্রয়াদেশ বাতিল বা কমেছে
, ১১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ রবি, ১৩৯৪ শামসী সন , ২৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
গ্যাস ও বিদ্যুৎ সংকটে বাংলাদেশের অধিকাংশ পোশাক কারখানার উৎপাদন ব্যাহত হলেও এখনো নির্বিঘেœ উৎপাদন চালিয়ে যাচ্ছে ওয়ালমার্ট, গ্যাপ ও নেক্সটের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের সরবরাহকারী ‘ফোর এ ইয়ার্ন ডাইং’।
চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক বাংলাদেশ বর্তমানে তীব্র জ্বালানি সংকটের মুখে পড়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংকট পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। দেশের বিদ্যুতের একটি বড় অংশ প্রাকৃতিক গ্যাস, ফার্নেস অয়েল ও ডিজেলনির্ভর হওয়ায় জ্বালানি সরবরাহে সংকটের প্রভাব পড়ছে শিল্প উৎপাদনে।
সম্প্রতি ১৩৪টি নিটওয়্যার কারখানার ওপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, আগস্টের শেষ দিক থেকে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে ৫৫ শতাংশ কারখানা ক্রেতাদের কাছ থেকে অর্ডার বাতিল বা কমে যাওয়ার কথা জানিয়েছে। আর ৭৮ শতাংশ কারখানা আংশিকভাবে উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এসব কারখানা পণ্য সরবরাহে বিলম্ব এবং ক্রেতাদের কাছ থেকে কম দামের অর্ডার পাওয়ার কথাও জানিয়েছে।
গত সোমবার বাংলাদেশে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ ১৭.৪ শতাংশ বাড়ানোর পর পোশাক কারখানাগুলোর ওপর চাপ আরও বেড়েছে।
বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের ওপরও এর প্রভাব পড়ছে। বিদ্যুৎমন্ত্রী গত সপ্তাহে বলেন, গ্যাস আমদানির ব্যয় বেড়ে যাওয়ায় দেশের শিল্পোন্নয়নের গতি কমছে, বিদ্যুৎ সরবরাহে বিঘœ ঘটছে এবং গ্যাসে বাড়তি ভর্তুকির কারণে উন্নয়ন প্রকল্পে ব্যয় কমাতে হচ্ছে।
বাংলাদেশের তৈরি পোশাক খাত দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি জোগান দেয়। এ খাতে প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে এবং মোট দেশজ উৎপাদনে (জিডিপি) খাতটির অবদান প্রায় ১০ শতাংশ।
জ্বালানি সংকটের কারণে সময়মতো পণ্য সরবরাহ করতে কিছু পোশাক প্রস্তুতকারককে অতিরিক্ত ব্যয়ে বিমানে পণ্য পাঠাতে হচ্ছে। কেউ কেউ আবার নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহ নিশ্চিত করতে ক্রেতাদের ছাড় দিচ্ছেন।
পোশাক রপ্তানিকারক শহীদুল্লাহ আজিম বলেন, ‘আমাদের মুনাফার হার এমনিতেই খুব কম। জ্বালানির দাম বৃদ্ধির ফলে তা আরও চাপে পড়বে। উৎপাদন ও পরিবহন ব্যয় বাড়লেও প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখা আমাদের জন্য ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে।’
তিনি জানান, কানাডার এক ক্রেতা আগে ২৫ হাজার পিস পোশাকের অর্ডার দেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত মাত্র ৮ হাজার পিসের অর্ডার দিয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ক্রেতাদের আস্থা কমে যাওয়াকেই এর অন্যতম কারণ বলে মনে করেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এত কিছুর পরেও জামাতের নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে -টিআইবি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোবাইল না দেয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাপে পড়ে বিদ্যালয়ের আত্মসাতের টাকা ফেরত দিলো বিএনপির দুই নেতা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় প্রভাব পড়বে না -বাণিজ্যমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনগণের সাথে প্রতারণার কারণে আস্থা অর্জন করতে পারেনি জামাত -রিজভী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী -মাহদী আমিন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জ্বালানি সংকট সমাধান পর্যন্ত পে-স্কেল কেন স্থগিত রাখা হলো না?’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা -রাশেদ খাঁন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আড্ডা, মাদক, দাপট: কিশোরদের টেনে নিচ্ছে যে অপরাধের জাল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)