৫০ হাজার কোটি টাকা বৈদেশিক ঋণ শোধ করা হয়েছে -বাণিজ্য উপদেষ্টা
, ১৯ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৮ এপ্রিল, ২০২৫ খ্রি:, ৫ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিষয়ে সরকারের করণীয় নিয়ে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বাংলাদেশ সেক্রেটারিয়েটার্স ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এখন পর্যন্ত ৫০ হাজার কোটি টাকা বৈদেশিক ঋণ পরিশোধ করেছে অন্তর্র্বতী সরকার।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্ক আরোপ: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও করণীয়’ বিষয়ে মতবিনিময় সভায় দেওয়া বক্তব্যে এই তথ্য তুলে ধরেন বাণিজ্য উপদেষ্টা।
বাংলাদেশ সেক্রেটারিয়েটার্স ফোরাম-বিএসআরএফ এই মতবিনিময় সভা আয়োজন করে।
উপদেষ্টা বশিরউদ্দীন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ভুল পদক্ষেপের কারণে সামগ্রিক অর্থনীতি সমস্যার মুখে পড়েছিল। তবে এখন মূল্যস্ফীতি ক্রমান্বয়ে কমছে। আগামী দুই মাসের মধ্যে বোরো ধান উঠলে চালের বাজারে স্বস্তি আসবে।
শুল্ক-সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে সরকারের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র একপেশে শুল্ক আরোপ করেছে। রপ্তানি বেশি, আমদানি কম; এমন দেশ হিসেবে যুক্তরাষ্ট্র অন্যতম। ফলে শুল্কের বিষয়টি অবশ্যই ভাবনার। দুই দেশের বাণিজ্য ঘাটতি রয়েছে প্রায় ৬ বিলিয়ন ডলার।
ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে ব্যবসায়িক খরচ ২ হাজার কোটি টাকা বেড়ে যাওয়ার আশঙ্কার বিষয়ে শেখ বশিরউদ্দীন বলেন, এটা শূন্য টাকা থেকে মাইনাস টাকায় আনার চেষ্টা করা হচ্ছে। পাকিস্তান, ভারত ও চীনের সঙ্গে বাণিজ্যে কোনো সমস্যা নেই। দেশের স্বার্থেই সবার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন মুরগি বাজারে আসছে, গোশত হবে লাল, ডিম পাড়বে বেশি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘরের মাটি খুঁড়ে স্বামীর লাশ উদ্ধারের পর স্ত্রী গ্রেপ্তার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কৃষি কর্মকর্তা রতন চন্দ্রকে বদলি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে -ফখরুল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদ চলে নিজস্ব কার্যপ্রণালী বিধিতে -স্বরাষ্ট্রমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যত্রতত্র উন্নয়নের নামে অর্থ ব্যয় করায় ফান্ড সংকটে ডিএনসিসি -প্রশাসক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করল সরকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশ্রয়ণের ঘরে থাকছেন না ‘আশ্রিত’রা, বিক্রি করে দিয়েছেন অনেকে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ বছরে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)