৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
, ০২ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০১ মে, ২০২৫ খ্রি:, ১৮ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
মোংলা বন্দরের সঙ্গে সরাসরি ট্রেন যোগাযোগ স্থাপিত হলেও এখনও বন্দর থেকে শুরু হয়নি পণ্য পরিবহন। চার হাজার ২৬১ কোটি টাকায় নির্মিত খুলনা-মোংলা এই রেলপথে এখন চলে মাত্র একটি কমিউটার ট্রেন। বাংলাদেশের সঙ্গে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগব্যবস্থা উন্নত এবং মোংলা বন্দর ব্যবহার করে কম খরচে পণ্য আমদানি-রফতানির উদ্দেশ্যে রেলপথটি করা হলেও দেড় বছরেও পণ্যবাহী ট্রেন চালু করা যায়নি।
এর মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে রেল সংযোগ সংক্রান্ত প্রকল্পে প্রায় পাঁচ হাজার কোটি রুপির অর্থায়ন ও নির্মাণকাজ সাময়িক স্থগিত করেছে ভারত। এসব প্রকল্পের মধ্যে অন্যতম খুলনা-মোংলা রেলপথ। এ অবস্থায় অনিশ্চয়তার মধ্যে পড়লো মোংলা বন্দর থেকে ট্রেনে পণ্য পরিবহন।
২০২৩ সালের ১ নভেম্বর মোদি ও বাংলাদেশের হাসিনা ভার্চুয়ালি এই রেলপথ উদ্বোধন করেন। এর সাত মাস পর ঢাকঢোল পিটিয়ে ২০২৪ সালের ১ জুন একটি যাত্রীবাহী ট্রেন চালু করা হয়। সেটি খুলনা-বেনাপোল রেলপথে একবার, বেনাপোল থেকে মোংলা রুটে একবার ও মোংলা থেকে বেনাপোল রেলপথে একবার চলাচল করে। সপ্তাহে প্রতি মঙ্গলবার বন্ধ থাকে। অথচ চালুর সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, প্রকল্পটি চালু হওয়ায় মোংলা বন্দরের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্থাপন ছাড়াও ভারত, নেপাল ও ভুটানসহ বিভিন্ন দেশে পণ্য পরিবহন সহজ হবে। গতিশীল হবে বন্দর। কিন্তু এখন পর্যন্ত এই পথে পণ্যবাহী ট্রেন চালু হয়নি। ফলে কোনও ধরনের পণ্য পরিবহনও হয়নি।
বন্দরের ব্যবসায়ীরা বলছেন, চার হাজার ২৬১ কোটি টাকায় খুলনা-মোংলা পথে চলে একটি যাত্রীবাহী ট্রেন। কিন্তু উদ্দেশ্য ছিল মোংলা বন্দরের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্থাপনের পাশপাশি বিভিন্ন দেশের সঙ্গেও পণ্য পরিবহন সচল করা। কিন্তু সেটি না হওয়ায় এই প্রকল্প এখন ব্যর্থ হয়ে আছে।
বন্দরের ব্যবসায়ী জুলফিকার আলী বলেন, ‘দীর্ঘ ৭৪ বছর পর মোংলা বন্দর রেল যোগাযোগের সঙ্গে যুক্ত হওয়ায় ব্যবসায়ীরা অনেক খুশি হয়েছেন এবং এটি দরকার ছিল। কারণ বন্দর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুত সময়ে কম খরচে পণ্য পরিবহন করা যেতো। কিন্তু উদ্বোধনের এক বছর সাত মাস পরও বন্দর থেকে রেলযোগে পণ্য পরিবহন সুবিধা চালু হয়নি। এটি দুঃখজনক। সরকারের কাছে দাবি থাকবে, এই পথে পণ্যবাহী ট্রেন চালু করার। তাহলে ব্যবসায়ীরা অনেক উপকৃত হবে। একইসঙ্গে বন্দরের কাজ আরও গতিশীল হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি সেবার ডিজিটাল রূপান্তর দেশীয় প্রযুক্তিতেই -মীর হেলাল
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত এমপির বিশেষ বরাদ্দে প্রকল্প সভাপতি ভগ্নীপতি-ভাগনে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জীবনের সব শত্রুকে তিনি গেঁথেছেন বৈষম্যবিরোধী মামলায়!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটায় নেতিবাচক নয়, ইতিবাচক প্রভাব আছে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৭ পরীক্ষার্থী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার -বাণিজ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বন্ধ কোম্পানিতে অন্ধ বিনিয়োগের ফাঁদ!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)