ঢাকা ইপিজেডে বেশিরভাগ শিল্পের উৎপাদন ব্যাহত
-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
, ০২ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০১ মে, ২০২৫ খ্রি:, ১৮ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
গ্যাস সরবরাহ বাবদ বিপুল পরিমাণ বিল বকেয়া-সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে সাভারে অবস্থিত ঢাকা ইপিজেডে (ডিইপিজেড) গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিতরণ কোম্পানি তিতাসের কাছ থেকে গ্যাস নিয়ে সেখানকার কারখানাগুলোয় বিদ্যুৎ সরবরাহ করে ইউনাইটেড গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র।
গত সোমবার দুপুরের পর ঢাকা ইপিজেডে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় সেখানকার রফতানিমুখী বেশির াগ শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। সেখানে বেশির ভাগ কারখানাই ঠিকমতো উৎপাদনে যেতে পারেনি। ঢাকা ইপিজেড-সংশ্লিষ্ট বেশ কয়েকটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ঢাকা ইপিজেডের নির্বাহী পরিচালক (ইডি) শরিফুল ইসলাম বলেন, তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় ইপিজেডে ইউনাইটেড পাওয়ারের বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায়। ফলে দুপুরের পর থেকে অনেক কারখানা কোনো উৎপাদনে যেতে পারেনি। রাতে অনেক কারখানায় নাইট শিফট ছিল। বিদ্যুৎ সংযোগ না থাকায় এসব কারখানা তাদের কর্মীদের ছুটি দিয়েছে।
ইপিজেডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় কারখানা কর্তৃপক্ষ বিদ্যুতের জন্য কোনো চাপ দিচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিদ্যুৎ না থাকায় আমরা চাপে আছি। এটা রফতানিমুখী ইপিজেড, অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। আমরা সরকারের সর্বোচ্চ মহলের সঙ্গে যোগাযোগ করছি। তবে গ্যাস সংযোগ পুনরায় দেয়া হবে এমন কোনো আশ্বাস আমরা এখনো পাইনি। বিষয়টি যদি রাতের মধ্যে সমাধান না হয়, তাহলে এখানকার বিদেশী কোম্পানিগুলো ক্ষতির মুখে পড়বে। কর্মীদের নিয়েও অস্বস্তি তৈরি হবে।
ঢাকা ইপিজেডে যুক্তরাষ্ট্র, চীন, ইন্দোনেশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার কারখানা রয়েছে। ইপিজেডের শীর্ষ ১০ বিনিয়োগকারীর তালিকায় এসব দেশের প্রতিষ্ঠান রয়েছে। এ কারখানাগুলো ইউনাইটেড গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ নিয়ে কারখানা পরিচালনা করে। গ্যাস না থাকায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি সেবার ডিজিটাল রূপান্তর দেশীয় প্রযুক্তিতেই -মীর হেলাল
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত এমপির বিশেষ বরাদ্দে প্রকল্প সভাপতি ভগ্নীপতি-ভাগনে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জীবনের সব শত্রুকে তিনি গেঁথেছেন বৈষম্যবিরোধী মামলায়!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটায় নেতিবাচক নয়, ইতিবাচক প্রভাব আছে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৭ পরীক্ষার্থী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার -বাণিজ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বন্ধ কোম্পানিতে অন্ধ বিনিয়োগের ফাঁদ!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)