৪ বছর বয়সে বই লিখে বিশ্বরেকর্ড গড়ল সাঈদ
, ১০ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ০২ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৯ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
তার বইটির নাম ‘দ্য এলিফেন্ট সাঈদ অ্যান্ড দ্য বিয়ার’। বইটিতে হাতি ও ভালুক এ দু’টি প্রাণীর মধ্যে অপ্রত্যাশিত বন্ধুত্ব এবং রাগের ওপর উদারতার জয়ের গল্প লেখা হয়েছে।
সাঈদের মা মোওজা আল দারমাকি বিশ্বরেকর্ড গড়া বইটি সম্পর্কে বলেছেন, ‘যখন সে আমাদের গল্পটি বলে, আমরা অবাক হয়ে যাই। তার স্পষ্ট ধারণা ছিল গল্পটি কেমন হবে এবং এর মাধ্যমে সে কি বার্তা দিতে চায়।’
সাঈদ শুধু বইটিই লেখেনি। সে এটির অলঙ্করণও করেছে। সংবাদমাধ্যম খালিজ টাইমসকে শিশু লেখক সাঈদ বলেছে, ‘আমি বইটি লিখেছি এবং এটি খুবই সহজ ছিল। আমার বোন আমাকে সহায়তা করেছে।’
সাঈদের বইটিকে গিনেজ ওয়ার্ল্ডস রেকর্ডের স্বীকৃতি দেওয়ার ব্যাপারে তার মা মওজা বলেছেন, ‘সাঈদ বইটি সরল বাক্যে লিখেছে। গিনেজ ওয়ার্ল্ডস রেকর্ডের বিচারকরা খুবই সতর্কতার সাথে বইটি পরীক্ষা করেছেন, নিশ্চিত হওয়ার জন্য যে এটি সাঈদ নিজে লিখেছে। মার্চের শুরুর দিকে তাকে চূড়ান্ত স্বীকৃতি দেওয়া হয়।’
সাঈদের সবচেয়ে বড় অনুপ্রেরণা তার ৮ বছর বয়সী বোন আলধাবি। তার বোনও নারী ক্যাটাগরিতে সবচেয়ে কম বয়সে দোভাষী বইয়ের সিরিজ লেখায় বিশ্বরেকর্ড গড়েছিল।
এদিকে সাঈদের এ বইটি এখন পর্যন্ত ১ হাজার কপি বিক্রি হয়েছে। শিশু স্কুল আলদার এডুকেশন আয়োজিত একটি অনুষ্ঠানে সাঈদের বইগুলো বিক্রির ব্যবস্থা করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০২৬ সালের পূর্ণ সূর্যগ্রহণ: কোথায় দেখা যাবে বিরল এই মহাজাগতিক ঘটনা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












