নতুন কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
, ২৫ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ আশির, ১৩৯৩ শামসী সন , ১৫ মার্চ, ২০২৬ খ্রি:, ৩০ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
মুরাদনগরের শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন করা হয়েছে। এ কূপ থেকে পরীক্ষামূলক উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হবে ৮ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) শ্রীকাইল মখলিসপুরে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত কূপটি উদ্বোধন করেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমদানি নির্ভর করে দেশের জ্বালানি খাতকে ঝুঁকির মধ্যে ফেলে গেছে বিগত সরকার। যে কারণে বৈশি^ক সংকটে আমরা ঝুঁকির মধ্যে পড়ছি এবং ক্ষতি হচ্ছে। আমরা চাই নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে। স্বয়ংসম্পূর্ণ এবং স্বাবলম্বী হলে যে কোনো ধরনের ঝুঁকি থেকে সহজে উত্তরণ হওয়া যাবে।
তিনি বলেন, বিগত সরকার বাপেক্সকে পঙ্গু করে রেখেছিল যার ফল আমরা পাচ্ছি। আমরা বাপেক্সের সক্ষমতা বাড়াতে চাই, তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চাই। আগামী ৫ বছর পর এদেশের গ্যাসের চাহিদা হবে সাড়ে ৪ হাজার ঘনফুট, যা আমরা নিজেদের ক্ষেত্র থেকেই সরবরাহ করার সক্ষমতা অর্জন করবো।
শ্রীকাইল গ্যাস ক্ষেত্র কূপ-৫ এর উপ-প্রকল্প পরিচালক আব্দুল বাতিন বলেন, গত বছর ২৮ সেপ্টেম্বর থেকে এই কূপ খনন শুরু করে। এ বছর জানুয়ারিতে খনন কাজ শেষ হয়। এই কূপে মজুত রয়েছে ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাস। আজ থেকে এই কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হলো। এ নিয়ে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের পাঁচটি কূপ থেকে প্রতিদিন ১৭ মিলিয়ন ঘন ফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তৈরি পোশাক শিল্পের জড়িত সমস্যার সমাধানে সরকার আন্তরিক: স্থানীয় সরকারমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তাবিজ দেওয়ার কথা বলে নারীকে ধর্ষণচেষ্টা, জামায়াত নেতা গ্রেফতার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাশিমপুর মহিলা কারাগার থেকে নারী বন্দী নিখোঁজ, থানায় মামলা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রিনিউয়েবল এনার্জি জনপ্রিয় করতে সব ট্যাক্স তুলে দেওয়া হয়েছে: বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যাত্রাবাড়ীতে প্রতিরোধ না গড়লে হয়তো হাসিনার পতন হতো না: আবদুস সালাম
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গ্রেফতার মোজাফফরের বিচার প্রক্রিয়া দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাইয়ের শেষ দিকে কিছু ছাত্রনেতা বিদেশি অপশক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল: নুর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘোলা পানিতে মাছ শিকার করতে গিয়ে নিজেরাই পড়ে যায়: রিজভী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কক্সবাজার সৈকতে টর্নেডোর তাণ্ডব, আহত ১৫
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দিনাজপুরের পার্বতীপুরে বাবার হাতে ছেলে খুন
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিপুল সম্পদ পাচার হওয়ায় অর্থনীতি চ্যালেঞ্জের মুখে: ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সকাল ৯টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)