৩ বাংলাদেশিকে আটক করলো বিএসএফ, বিজিবির চেষ্টায় ফেরত
, ৫ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৭ আশির, ১৩৯২ শামসী সন , ৬ মার্চ, ২০২৫ খ্রি:, ১৯ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
জেলার হরিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় তিন বাংলাদেশিকে আটক করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে নিরলস প্রচেষ্টায় তাদের ফেরত আনতে সক্ষম হয়েছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)।
গত সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঠাকুরগাঁও বিজিবি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
এর আগে, শনিবার (২ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) অধীনস্থ ডাবরী বিওপি এলাকার সীমান্ত পিলার ৩৬৭/২-এস এর বিপরীতে ভারতের ১৫০ গজ অভ্যন্তরে ওয়ালীগড় নামক স্থানে বিএসএফ তিন বাংলাদেশিকে আটক করে।
জানা যায়, ঘটনার পরপরই বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ শুরু করে। সোমবার (৩ মার্চ) দুপুরে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিএসএফ আটককৃত তিন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবি তাদের হরিপুর থানায় সোপর্দ করে।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সবসময় তৎপর রয়েছে। আমরা বিএসএফের সঙ্গে দ্রুত যোগাযোগ করে আটক বাংলাদেশিদের ফেরত আনতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের ঝুঁকি না নেয়, সে বিষয়ে জনগণকে আরো সচেতন করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)