ইটভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ, স্মারকলিপি -এখানে দুই কোটি মানুষের রুটি-রুজির ব্যবস্থা হয়
, ৫ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৭ আশির, ১৩৯২ শামসী সন , ৬ মার্চ, ২০২৫ খ্রি:, ১৯ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, জরিমানা আদায়, ভাটা ভাংচুর ও বন্ধের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) নড়াইল শিল্পকলা একাডেমি চত্বরে বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়।
এ সময় উপস্থিত শ্রমিকরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সেøাগান দিতে থাকেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন ইটভাটা মালিক সমিতির নেতারা।
সমাবেশে বক্তরা বলেন, এই শিল্পে প্রায় ৫০ লাখ শ্রমিক কর্মরত এবং ৫০ লাখ পরিবার তথা দুই কোটি মানুষের রুটি-রুজির ব্যবস্থা হয়। ইটভাটা বন্ধ হয়ে গেলে এই লোকগুলো বেকার হয়ে পড়বে। এছাড়াও প্রায় প্রতিটি ইটভাটার বিপরীতে এক কোটি টাকার ওপরে ব্যাংক ঋণ আছে। সারাদেশে যা প্রায় আট হাজার কোটি টাকা। এই ভাটাসমূহ বন্ধ হয়ে গেলে সমূদয় ব্যাংক ঋণ অনাদায়ী থেকে যাবে। ইটভাটার মালিকরা বছরে হাজার হাজার কোটি টাকার অধিক রাজস্ব দিয়ে থাকেন।
বক্তারা আরও বলেন, আমরা কোন অবস্থাতেই এই সরকারকে বিব্রতকর অবস্থায় ঠেলে দিতে চাই না। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট আধিপত্যবাদী প্রতিষ্ঠানসমূহ ইট শিল্পকে ধংসের দিকে ঠেলে দিচ্ছে এবং বর্তমান সরকারের মখোমুখি আমাদেরকে দাঁড় করানোর চেষ্টা করছে।
তারা বলেন, দেশের রাস্তাঘাট, ঘরবাড়িসহ সকল অবকাঠামো নির্মাণে ব্যবহৃত ইট সরবরাহ করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন ভাটা মালিক ও শ্রমিকেরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)