২ ফুট লম্বা ইঁদুর উদ্ধার, উদ্বেগে স্থানীয় বাসিন্দারা
ইস্টন ওয়ার্ডের কাউন্সিলর ডেভিড টেইলর ও স্টিফেন মার্টিন ২৮ জুলাই ফেসবুকে এ বিষয়ে পোস্ট করে জানায়, ‘নাক থেকে লেজ পর্যন্ত ২২ ইঞ্চির বেশি লম্বা ইঁদুরটি একজন কীটনাশক কর্মী খুঁজে পায়।
এ পরিস্থিতিকে একটি ক্রমবর্ধমান সমস্যা বলে উল্লেখ করে তারা বলে, ‘এটির আকার প্রায় একটি ছোট বিড়ালের সমান। এটিই একমাত্র এমন ঘটনা নয়।’
ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ারের পুরো এলাকাজুড়ে ইঁদুরের সংখ্যা বেড়েছে-গলিপথে, ময়লার বিনের আশপাশে, ঝোপজঙ্গলে, রাস্তা পার হওয়ার সময় ও এখন বাড়ির ভেতরেও দেখা যাচ্ছে।’
ওয়াইল্ড লাইফ ট্রাস্টের মতে, বাদামি ইঁদুর অত্যন্ত অভিযোজনক্ষম এবং যুক্তরাজ্যজুড়ে, বিশেষ করে শহুরে পরিবেশে ব্যাপকভাবে বিস্তৃত। তারা মাটি খুঁড়ে গর্ত বানায় ও দ্রুত বংশবিস্তার করে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।