অন্তর্র্বতী সরকারের প্রধান কাজ হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া -প্রেস সচিব
, ১৩ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৮ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৫ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছে, বর্তমান অন্তর্র্বতী সরকারের প্রধান কাজ হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া। এর মধ্যে সংস্কার এবং বিচারও অন্তর্ভুক্ত রয়েছে। এজন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলে।
শফিকুল আলম বলেছে, গত ৫ আগস্ট এর পরে বর্তমান অন্তবর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। এই দ্বিতীয় অধ্যায়ের আজ ছিল উপদেষ্টা পরিষদের প্রথম সভা। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকে ট্যারিফ কমানোর জন্য বাণিজ্য উপদেষ্টা এবং গত এক মাস জুলাই অভ্যুত্থানের ওপর বিভিন্ন কর্মসূচি সুচারুরূপে বাস্তবায়নের জন্য সংস্কৃতি বিষয়ক উপদেষ্টাকে ধন্যবাদ জানানো হয়।
সে বলেছে, নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বুধবার (৬ আগস্ট) নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিক পত্র দেয়ার মাধ্যমে নির্বাচনের কার্যক্রম শুরু হল। এখন নির্বাচন কমিশন দিনক্ষণ ঠিক করবে। একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান বিষয়ে তারা তাদের সমস্ত কার্যক্রম পরিচালনা করবে।
তিনি বলেন, আসন্ন নির্বাচনে পুলিশের পাশাপাশি আনসার বিডিআর এবং আর্মিকে কিভাবে আরো বেশি করে সংযুক্ত করা যায় সেটাও সরকার আন্তরিকভাবে বিবেচনা করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতিভারী বৃষ্টি আরও পাঁচদিন
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দুত্ববাদী প্রতারক হরিদাস গ্রেফতার
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধা মানবে না -প্রধানমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দন্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে জেলেই যেতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় তোপের মুখে শিক্ষামন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মডেল মসজিদ নির্মাণের ব্যয় তদন্তে আজই নির্দেশ দেয়া হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার -স্বাস্থ্যমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চীনের অর্থায়নে ২০ হাসপাতাল, যুক্ত হবে ২১ হাজার শয্যা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সব হারিয়ে পরের ঘরে তারা, মেলেনি ত্রাণের সহায়তা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়ছে আমদানি, বৈদেশিক মুদ্রাবাজারে চাপের আশঙ্কা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)